Wednesday, February 18, 2026

ফের লাইনচ্যুত মালগাড়ি, অল্পের জন্য বড় দু.র্ঘটনা থেকে র.ক্ষা!

Date:

Share post:

হাওড়া থেকে পুরী হোক কিংবা চেন্নাই, ওড়িশা হয়ে দক্ষিণ ভারতের (South Indian Railways) দিকে যেতে গিয়ে বারবার দুর্ঘটনার (Accident) মুখে ভারতীয় রেল। করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express Accident) ভয়াবহ দুর্ঘটনা আতঙ্ক বাড়িয়েছে। তবে তার থেকেও বেশি চিন্তা বাড়িয়েছে পরবর্তীকালে একের পর এক ট্রেনের লাইনচ্যুত হওয়ার খবর। ফের দুর্ঘটনা দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে (Kharagpur Division)!মঙ্গলবার সাত সকালেই লাইনচ্যুত মালগাড়ি (Goods Train Derailed)। খড়গপুর নিমপুরা আরামবাটির কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে।

রেল সূত্রে খবর ওই লাইনে কোনও যাত্রীবাহী ট্রেন চলাচল করে না। ফলে রেল পরিষেবা খুব একটা বিঘ্নিত হয়নি। তবে লেভেল ক্রসিংয়ের কাছে এই দুর্ঘটনায় দীর্ঘক্ষণ বন্ধ ছিল ক্রসিং। যার ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। লুপ লাইনে থাকা মালগাড়িটির পিছনের বগির চাকা খুলে গেছে যায় বলে জানা যাচ্ছে। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ট্র্যাক ও সিগন্যালিং সিস্টেমও পরীক্ষা করেন ।

 

গত ২ জুন ওড়িশার বাহানাগা রেল দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। সেখানে রেলের চূড়ান্ত অপদার্থতার পরিচয় পাওয়া গেছে। তারপর থেকে একের পর এক দুর্ঘটনা ঘটছে। এর জেরে সাধারণ মানুষ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভারতীয় রেলের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছেন।

 

spot_img

Related articles

আজকের রাশিফল: ১২ রাশির অর্থ, কর্ম ও প্রেম ভাগ্য, দৈনিক রাশিফল আপডেট

কোথাও কাজের চাপ, আবার কোথাও সম্পর্কের উষ্ণতা। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে নতুন সুযোগ ও সতর্কতার মিশেল। চলুন, একটু...

মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পরে সর্বভারতীয় জয়েন্ট: তাক লাগানো ফল বর্ধমানের কুন্তলের

রাজ্য থেকে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে বর্ধমানের কুন্তল চৌধুরি। রাজ্যের সরকারি পাঠক্রমে পড়াশোনা করে...

রক্তবিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত, দুর্গাপুরে শেষ হল বেসকনের দশম বার্ষিক সম্মেলন

রক্তবিজ্ঞানের নিত্যনতুন গবেষণা এবং চিকিৎসার উৎকর্ষ নিয়ে এক বিশেষ আলোচনা সভার সাক্ষী থাকল শিল্পশহর। দুর্গাপুরে আয়োজিত হয়ে গেল...

পুষ্টিতে বাড়তি নজর রাজ্যের, মিড ডে মিলে পড়ুয়াদের পাতে এবার অতিরিক্ত ডিম

রাজ্যের স্কুলপড়ুয়াদের পুষ্টির নিরিখে এক বড়সড় পদক্ষেপ করল শিক্ষা দফতর। এবার মিড ডে মিলের পাতে নিয়মিত বরাদ্দের বাইরেও...