Sunday, March 15, 2026

ইসকনের রথের রশিতে টান দিয়ে রথ যাত্রার সূচনা মমতার

Date:

Share post:

প্রতিবছরের মতো এবছরও ইসকনের(ISKCON) রথের রশিতে টান দিয়ে রথযাত্রার শুভ সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একই সঙ্গে এই দিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, জগন্নাথ দেবের(Lord Jagannath) ইচ্ছে হলে আগামী বছর দিঘায় বড় পরিসরে রথ যাত্রার সূচনা হবে।

জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই রাজ্য জুড়ে সাজো সাজো রব। প্রতি বছরের মত এবারও রথ যাত্রার উদ্বোধন করতে নির্দিষ্ট সময়ে কলকাতার ইসকন মন্দিরে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরে গিয়ে প্রথমে আরতী করেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, সংসদ মিমি চক্রবর্তী, সাংসদ নুসরত জাহান, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের মতো ব্যক্তিত্বরা। এরপর রথযাত্রা নৃত্য অনুষ্ঠানের নৃত্য পরিবেশন করেন ডোনা গাঙ্গুলী ও তাঁর টিম। অনুষ্ঠান শেষে সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আসলে দেবতা মানুষের মধ্য থেকেই তৈরি হয়, মানুষের অন্তরাত্মাই দেবতা। দেবতা কোনও মাটির বা কাঠের পুতুল নয়।” একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “জগন্নাথ দেবের ইচ্ছে হলে আগামী বছর দিঘায় আমরা বড় পরিসরে রথযাত্রা সূচনা করব। দিঘায় আমরা যে বড় মন্দির তৈরি করেছি সেখানেই আগামী বছর হবে অনুষ্ঠান। মহেশের উন্নয়ন আমরা করেছি। মায়াপুরে ৭০০ একর জমি দিয়েছি ইসকনকে। ওরা ওখানে বড় সিটি তৈরি করছে আন্তর্জাতিক মানের। এর জন্য ইসকনকে অভিনন্দন।” রথযাত্রা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে এরপর ইসকনের রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...