Saturday, April 11, 2026

পঞ্চায়েত ভোটে জেলা প্রতি ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠাচ্ছে কমিশন

Date:

Share post:

আসন্ন পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী রেখেই করতে হবে। এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে পর তৎপরতার সঙ্গে বাহিনী আনার তোড়জোড় শুরু করল রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গেছে বুধবারই বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কমিশন। প্রাথমিক ভাবে স্থির হয়েছে প্রতি জেলার জন্য এক-কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হবে। অর্থাৎ ভোটকেন্দ্রের নিরাপত্তায় ২২ জেলার জন্য সম সংখ্যক কোম্পানি আধাসেনা মোতায়েন করার পরিকল্পনা করেছে কমিশন। এছাড়াও উত্তেজনাপ্রবণ এবং অতি সংবেদনশীল এলাকার জন্য আরও বেশ কিছু কোম্পানি চাইতে পারে নির্বাচন কমিশন। পাশাপাশি স্ট্রং রুমের জন্যও কেন্দ্রীয় বাহিনী রাখার পরিকল্পনা করছে রাজ্য নির্বাচন কমিশন।

সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখলেও জানিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে একমাত্র সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন। সেই মোতাবেক ২৪ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠানো হবে। এমনটাই খবর রাজ্য নির্বাচন কমিশন সূত্র। উল্লেখ্য পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট প্রকাশিত হওয়ার পর থেকে রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবি জানিয়ে আসছে বিরোধী দলগুলি। যদিও রাজ্য নির্বাচন কমিশন প্রথম থেকেই রাজ্য পুলিশ দিয়ে ভোট করানোর পক্ষে ছিল। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিরোধীরা আদালতের দ্বারস্থ হয়েছিল। কলকাতা হাইকোর্ট সবকিছু পর্যালোচনা করে পঞ্চায়েত ভোটে সব জেলায় কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ দেয়।

কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার সেই মামলার শুনানিতে অবাধ ভোটের জন্য হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ। শীর্ষ আদালতের বিচারপতি নাগরত্ন বলেন, ‘আপনারা পাঁচ রাজ্য থেকে পুলিশ চেয়েছেন। আর হাই কোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বলেছে। খরচ তো কেন্দ্র দেবে। আপনাদের অসুবিধা কোথায়? তা ছাড়া ভোটে আইনশৃঙ্খলার প্রশ্নে কেন্দ্রীয় বাহিনী হলে সমস্যা কোথায়?’ সর্বোচ্চ আদালতের সেই নির্দেশের পর এবার বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখতে চলেছে কমিশন।

আরও পড়ুন:হাওড়া থেকে বাবুঘাট -শোভাবাজার রুটে বন্ধ ভেসেল পরিষেবা!

 

 

Related articles

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...

নিজের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি! হুমায়ুনকে হারানোর হুঙ্কার অভিষেকের

মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি-কংগ্রেস ছাড়াও তৃণমূলের(Trinamool Congress) বিরোধী পক্ষ রয়েছে হুমায়ুন কবীরের(Humayun Kabir new political party) দল আমজনতা উন্নয়ন...

জনজোয়ারে ভেসে মেমারিতে রোড শো তৃণমূলের সেনাপতির

জনসভা-কর্মিসভা-রোড শো দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...