Friday, June 26, 2026

পুরীতে রথের রশিতে টান দিতে ভিড় পুণ্যার্থীদের

Date:

Share post:

আজ রথযাত্রা। ভক্তদের রশির টানে পুরীতে রথে চড়ে মাসির বাড়ি গেলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। প্রতিবছরের মতো এ বছরও পুরীর বিখ্যাত রথযাত্রা দেখতে পুণ্যার্থীর ঢল সৈকত শহরে। সেইসঙ্গে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃআজ রথযাত্রা, জেলায় জেলায় ধুমধাম করে পালিত হচ্ছে উৎসব

রথ উপলক্ষ্যে সেজে উঠেছে জগন্নাথ ধাম। স্নান যাত্রার পরে, এদিন নব যৌবন বেশে ভক্তদের দেখা দেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।রথ যাত্রাকে কেন্দ্র করে পুরীতে ভিড় করছেন বহু মানুষ।
প্রসঙ্গত, ওড়িশার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী, সত্যযুগ থেকে চালু হয়েছে রথযাত্রা। কথিত আছে, সেই সময় রাজা ইন্দ্রদ্যুন্ম বিষ্ণু মন্দির তৈরি করার স্বপ্ন দেখেছিলেন। মন্দিরে জগন্নাথ , বলরাম, সুভদ্রার মূর্তি অধিষ্ঠানের উদ্যোগ নিয়েছিলেন রাজা। কিন্তু বিগ্রহ গড়ার সময় বিশ্বকর্মাকে অসন্তুষ্ট করেন ইন্দ্রদ্যুন্ম। সেই কারণেই দেবদেবীদের সম্পূর্ণ মূর্তি নির্মাণ না করেই চলে যেতে হয় বিশ্বকর্মাকে।

পুরাণমতে, শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথদেব। সেই উপলক্ষ্যে ওই তিথি মেনেই মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয়। রথযাত্রার সাত দিন পর হয় উল্টোরথ যাত্রা।

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...