Saturday, June 20, 2026

রেস্তোরাঁয় একের পর এক কো.প! নিউজিল্যান্ডে হানা ‘কুঠারবাজের’

Date:

Share post:

মার্কিন মুলুকে বন্দুকবাজের হানার পর এবার নিউজিল্যান্ডে কুঠারবাজের হানা! ধারালো কুঠার হাতে রেস্তোরাঁয় আচমকা ঢুকে কোপ বসাতে থাকল একের পর এক সাধারণ মানুষকে। যার জেরে ত্রস্ত জনতা। যদিও অভিযুক্তের গ্রেফতার করেছে পুলিশ। তবে, কী কারণে এমন হিংসাত্মক ঘটনা ঘটাল তাঁর কারণ এখনও অজানা।

আরও পড়ুনঃআজ রথযাত্রা, জেলায় জেলায় ধুমধাম করে পালিত হচ্ছে উৎসব

সোমবার স্থানীয় সময় রাত ৯টা নাগাদ নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে পর পর তিনটি নামী চাইনিজ রেস্তরাঁয় কুঠার হামলা হয়েছে। অভিযুক্ত যুবক একের পর এক রেস্তোরাঁয় ঢুকে সেখানে খেতে আসা সাধারণ মানুষের ওপর হামলা চালাতে থাকে। এই ঘটনায় চার জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে এক জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও বাকি তিন জন এখনও চিকিৎসাধীন। আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কুঠার হানায় অভিযুক্ত যুবকের বয়স ২৪ বছর। সোমবার রাতে আচমকাই রেস্তোরাঁয় হানা দেয়। যাকে সামনে পায়, তাঁকেই আক্রমণ করতে থাকে। খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে। তবে কী কারণে এই আক্রমণ তা এখনও স্পষ্ট নয়। মঙ্গলবার যুবককে আদালতে তোলা হবে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...