Tuesday, June 23, 2026

কেন্দ্রীয় বাহিনী নিয়ে চিন্তিত নয়, জয়ের বিষয় একশোভাগ আশাবাদী তৃণমূল

Date:

Share post:

এর আগেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে। আর জয় পেয়েছে শাসকদল। তাই পঞ্চায়েত ভোটে সুপ্রিম নির্দেশে কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয় তৃণমূল (TMC)। মিলিটারি নামালেও চিন্তা নেই৷ রাষ্ট্রসংঘ থেকে বাহিনী আসলেও চিন্তা নেই৷ বিপুল ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশের পর এটাই শাসকদলের বক্তব্য। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশেই আছে। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “আমরা হাসতে হাসতে দেখছি, কী হতে চলেছে। ওরা কেন্দ্রীয় বাহিনী বুকে নিয়ে ঘুরুক। আমরা মানুষকে বুকে নিয়ে ঘুরি। হাসতে হাসতে হারাব। এমন ভাবে হারাব যাতে ওরা ভোটের ফল বেরনোর পরে মনে রাখে।” তাঁর কথায়, “২০২১ সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলেও ওরা ছিল শূন্য। তাই কেন্দ্রীয় বাহিনীর তোয়াক্কা করি না৷ মানুষের ভোটে জিতব৷ তবে ত্রিপুরায় এক রায় হবে আর এখানে এক রায় হবে সেটা হতে পারে না।”

বিজেপি-সিপিএম-কংগ্রেস-আইএসএফ-হাইকোর্ট-সুপ্রিমকোর্ট দেখবে কীভাবে ওরা হারে- মন্তব্য কুণাল ঘোষের। সম্প্রতি নামখানার জনসভা থেকেও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার বিরোধীদলের জামানত জব্দ করার ডাক দিয়েছেন। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। বেশিরভাগ অঞ্চলেই যাঁরা টিকিট না পেয়ে নির্দল দাঁড়িয়ে ছিলেন, তাঁরা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। দুএকদিনের মধ্যে জেলায় প্রচারে বেরিয়ে পড়বেন রাজ্য নেতৃত্ব। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রচার করবেন। ফলে গ্রামবাংলা আবারও তৃণমূলের হতে চলেছে। ফল বেরোনোর পর বাংলার আকাশে সবুজ আবির ওড়া এখন শুধু সময়ের অপেক্ষা- আশাবাদী শাসকদল।

আরও পড়ুন- চিনকে রুখতে ভারতকে ব্যবহার করছে আমেরিকা, সরব বেজিং

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...