Monday, April 6, 2026

ওষুধের নামে বিষ, ৭ ভারতীয় কফ সিরাপ প্রসঙ্গে বিস্ফোরক রিপোর্ট WHOর

Date:

Share post:

ভারতের তৈরি কফ সিরাপ খেয়ে বিশ্বে প্রায় শ’তিনেক শিশুর মৃত্যু হয়েছে গত কয়েক মাসে। সেই সকল কফ সিরাপের বিরুদ্ধে এবার তদন্তের নির্দেশ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মোট ২০টি কফ সিরাপের উপাদান পরীক্ষানিরীক্ষার নির্দেশ দিয়েছে। WHO’র প্রাথমিক ধারণা, এই কফ সিরাপগুলি উপাদান থেকে বিষক্রিয়া হতে পারে। এর মধ্যে রয়েছে ভারতীয় ৭টি সংস্থা।

সম্প্রতি, মারিয়ন বায়োটেক (Marion Biotech), মেডেন ফার্মাসিউটিক্যাল-সহ (Maiden Pharmaceuticals) কয়েকটি সংস্থার তৈরি কফ সিরাপ খেয়ে মৃত্যু হয়েছে ৬৬ জন শিশুর। ওই সংস্থারগুলির বিরুদ্ধে অভিযোগ, পশ্চিম আফ্রিকার নানা দেশে বিষাক্ত ওষুধ রফতানি করেছে তারা। বিশেষ কয়েকটি কফ সিরাপ খাওয়ার ফলে শিশুদের কিডনি বিকল হয়ে গিয়েছে। পরীক্ষা করে দেখা গিয়েছে, বেশ কিছু বিষাক্ত কেমিক্যাল রয়েছে ওই চার কফ সিরাপের মধ্যে। এই ওষুধ খাওয়ার ফলে পেট ব্যথা, বমির মতো উপসর্গ দেখা দেয়। তারপরেই কিডনি বিকল হয়ে নিশ্চিত মৃত্যু। ভারতীয় কফ সিরাপ খেয়ে প্রথম শিশু মৃত্যুর খবর আসে পশ্চিম আফ্রিকার দেশগুলি থেকে। কিছুদিন আগে ভারতীয় কফ সিরাপ খেয়ে উজেবেকিস্তান এবং জাম্বিয়ায় বহু শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছিল। এরপরই এইসব কফ সিরাপের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।

তবে এই কফ সিরাপ সংস্থাগুলির বিরুদ্ধে আগে থেকেই পদক্ষেপ করেছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। এমনকী, ওষুধ রফতানি নিয়ে নয়া নির্দেশিকাও দিয়েছে DGCA। বলা হয়েছে, রফতানির আগে সব সিরাপ সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করাতে হবে। তবেই সেটা বিদেশে রফতানি করার অনুমতি মিলবে। এবার WHO-ও এই কফ সিরাপগুলির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...