Thursday, June 25, 2026

১৮০ দেশে উদযাপন বিশ্ব যোগ দিবস, বিশ্বকে এক সূত্রে বেঁধেছে: বললেন মোদি

Date:

Share post:

বিশ্বযোগ দিবসে আমেরিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের ১৮০টি দেশ এই যোগ দিবস উদযাপন করছে। বিদেশ সফরে থেকেও দেশবাসীকে বিশ্ব যোগ দিবসে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ভিডিও বার্তায় বলেছেন , যোগ বিশ্বকে এক সূত্রে বেঁধেছে।

আমেরিকাতেও যোগ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদির অভ্যর্থনায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিউইয়র্কে ব্যালেরিনার মাধ্যমে যোগাসন প্রদর্শন করা হবে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে।

আজ গোটা বিশ্বের এই যোগ দিবস উদযাপন করা হচ্ছে। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন জায়গায় যোগাসন শুরু করে দিয়েছেন নেতা মন্ত্রীরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে গোটা বিশ্বে যোগাসন ছড়িয়ে পড়েছে। যোগাসনের জনপ্রিয়তা বেড়েছে। বিশ্বযোগ দিবসে রাষ্ট্রপুঞ্জের বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে দেশবাসীকে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাসুদেব কুটুম্বকম অনুসরণ করে গোটা দেশে যোগাসন করছেন মানুষ। শরীর সুস্থ রাখতে যোগাসন অত্যন্ত জরুরি।মোদি জানিয়েছেন, আজ সারা বিশ্বে কোটি কোটি মানুষ যোগাভ্যাস করেন। যা ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ সারা বিশ্বই যে এক পরিবার, সেই সত্যকে প্রতিষ্ঠা করেন

প্রধানমন্ত্রী ভিডিও বার্তায় বলেন, ”সারা বিশ্বের কোটি কোটি মানুষ যোগাভ্যাসের মধ্যে দিয়ে সারা বিশ্ব এক পরিবার, নীতিকেই সত্যি করে তুলছেন। আমরা চিরকালই সেই প্রথাকে অনুসরণ করে চলেছি যা সকলকে একত্রিত করে, বৈচিত্রকে উদযাপন করে যোগাভ্যাসের মাধ্যমে। আমাদের পরস্পরবিরোধিতাকে শেষ করতেই হবে।”
ভারতের ঋষিমুনিরা বলে গিয়েছিলেন যোগাসনই একতা আনে। গোটা বিশ্বে যোগাসনের মাধ্যমে একতা তৈরি হতে শুরু করেছে। গোটা বিশ্বই এক পরিবার হয়ে উঠেছে যোগাসনের কারণে।

 

Related articles

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...