Saturday, April 4, 2026

কেন্দ্রীয় বাহিনী আসার আগেই ভোট নিরাপত্তায় ৬ কোম্পানি ‘বিশেষ বাহিনী’ নামাচ্ছে কমিশন

Date:

Share post:

শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী নয় পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় রাজ্যের বিশেষ বাহিনীকেও কাজে লাগাবে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের চাহিদা মত ৬ কোম্পানি স্পেশালাইজড ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

প্রশাসনিক সূত্রে জন গেছে, কোচবিহার, মুর্শিদাবাদ পুলিশ জেলা, বীরভূম, বারুইপুর পুলিশ জেলা, ইসলামপুর পুলিশ জেলা, ও পূর্ব মেদিনীপুর পুলিশ জেলাতে ১ কোম্পানি করে জরুরী ভিত্তিতে বিশেষ ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রাজ্যের স্পেশালাইজ কোর্সের মধ্যে র‍্যাফ, কমব্যাট ফোর্সের মতো পুলিশবাহিনী থাকে। নির্বাচন কমিশন সূত্রে খবর, মনোনয়ন পর্বে এই ছয় জেলা থেকে সবথেকে বেশি অভিযোগ এসেছিল। সেইজন্যই জরুরি ভিত্তিতে এই জেলাগুলিতে রাজ্য পুলিশের বিশেষ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হামলা, হিংসা, বিশৃঙ্খলা প্রতিরোধে এই বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত বলে, রাজ্য প্রশাসন সূত্রে খবর।

আরও পড়ুন- নজরে নির্বাচন, বৃহস্পতিবার থেকেই প্রচার শুরু করছে তৃণমূল

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...