Saturday, March 14, 2026

“কালা শয়.তান”, রাজ্যপালকে নজিরবিহীন আক্র.মণ মদনের

Date:

Share post:

একজন রাজভবন থেকে টুইট করতে করতে দেশের উপ-রাষ্ট্রপতি হয়ে গিয়েছেন। এখন যিনি রাজভবনে আছেন তিনিও দিল্লির প্রভুদের সন্তুষ্ট করে কিছু পেতে চাইছেন। পঞ্চায়েত ভোটের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাত যখন চরমে, ঠিক সেই আবহে সি ভি আনন্দ(CV Anand Bose) বোসকে নজিরবিহীন আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। বেলঘড়িয়ায় এক অনুষ্ঠান থেকে রাজ্যপালকে আক্রমণ শানিয়ে “কালা শয়তান” বললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।

রাজ্যপাল প্রসঙ্গেও মদন মিত্র বলেন, “রাজ্যপাল ফিরে যাওয়ার টিকিট কেটে রাখুন। কারণ এত ভিড় হবে প্লেনের টিকিট পাবেন না। ধনকড় গ্যাস দিয়ে এখান থেকে ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছেন। ওই রাস্তা দেখে এখনকার রাজ্যপাল ভাবছেন আমিও চান্স নিয়েনি, কিন্তু হবে না।”

রাজ্যপালকে কটাক্ষ করে মদনের আরও সংযোজন, ‘‘রাজ্যপালের নামের আগে সি ভি আনন্দ বোস লেখা আছে মানে উনি সিভি রমন বা সুভাষচন্দ্র বোস নন। রাজ্যপালকে অনেকটা বিড়ি খেয়ে উল্টানো রজনীকান্তের মতো লাগে। রাজ্যপাল বলেছেন বাংলায় শয়তানের খেলা শেষ করবেন। রাজ্যপাল আপনি আগে নিজের চেহারাটা দেখুন। আপনি নিজে একটা কালা শয়তান”।

 


 

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...