Saturday, April 4, 2026

মাস্ক-মোদি বৈঠক, ভারতে টেসলা মোটরস তৈরির ইচ্ছাপ্রকাশ টুইটার কর্তার

Date:

Share post:

মার্কিন সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার তিনি নিউ ইয়র্কে পৌঁছন। সেখানে সাক্ষাৎ করেন বর্তমানে বিশ্বের ধনীতম ব্যক্তি, টেসলা ও টুইটার সংস্থার মালিক ইলন মাস্কের সঙ্গে। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নাকি খুবই আপ্লুত মাস্ক। সূত্রের খবর, মোদিজির সঙ্গে দেখা হওয়ার পরে আবেগে ভাসেন টেসলা কর্তা, বলেন, “আমি তো মোদির ফ্যান”। আগামী বছর তিনি ভারতে আসার পরিকল্পনা করছেন, এমনটাও জানিয়েছেন মাস্ক।

আরও পড়ুন:মণিপুর নিয়ে ‘নীরব’ মোদি! নামের ব্যাখ্যা করে টুইট খোঁ.চা তৃণমূলের

এর আগে ২০১৫ সালে মোদি ক্যালিফোর্নিয়ার ‘টেসলা মোটরস’ কারখানা পরিদর্শনের সময় মাস্কের সঙ্গে দেখা করেছিলেন। তবে তখনও টুইটার অধিগ্রহণ করেননি মাস্ক। সম্প্রতি ভারতে মাটিতে টেসলার কারখানা তৈরির ইচ্ছা প্রকাশ করেছেন মাস্ক। শোনা গেছে, টেসলা ভারতে কারখানা তৈরির জন্য নাকি জমিও খুঁজছে। এই সময় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মাস্কের সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। জানা গেছে মোদির সঙ্গে দেখা হওয়ার পরে টেসলা নিয়ে নাকি দু’জনের আলোচনাও হয়েছে। মাস্ক বলেছেন, টেসলা খুব তাড়াতাড়ি ভারতে যাবে। সম্ভবত এই বছরের শেষে ভারতে টেসলার কারখানা তৈরির জায়গা চূড়ান্ত করা হবে বলেও তিনি জানান।

মোদির প্রশংসাও করেন মাস্ক।বলেন, প্রধানমন্ত্রী মোদী ভারতের বিষয়ে সত্যিই অনেক চিন্তা করেন, সেই কারণেই উনি আমাদের ভারতে বিনিয়োগ করার প্রস্তাব দিচ্ছেন। আমরাও বিনিয়োগ করতে চাই। শুধু সঠিক সময় খুঁজে বের করতে হবে। মোদী সত্যিই ভারতের জন্য সঠিক কাজ বা পদক্ষেপ করতে চান। “

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...