Saturday, June 27, 2026

মণিপুর নিয়ে ‘নীরব’ মোদি! নামের ব্যাখ্যা করে টুইট খোঁ.চা তৃণমূলের

Date:

Share post:

দেড় মাসে পার। এখনও চলছে মণিপুরের হিংসার ঘটনা। ৩ মে থেকে এক দু’দিন বাদে রোজই হিংসার আগুনে জ্বলেছে বিজেপি শাসিত পাহাড়ি রাজ্যটি। মৃত্যু ১০০ ছাড়িয়েছে। এলাকা ছাড়া পঞ্চাশ হাজারের বেশি পরিবার। অথচ মোদি আছেন মোদিতেই! একটি টুইট করেও রাজ্যবাসীকে শান্তি ফেরানোর আর্জি জানাননি। মণিপুর নিয়ে বৈঠক করেছেন বলেও খবর নেই। উল্টে মঙ্গলবার ৬ দিনের মার্কিন সফরে পাড়ি দিলেন প্রধানমন্ত্রী। এবার প্রধানমন্ত্রীর এই বিচিত্র অবস্থান নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল।

মঙ্গলবার টুইটে মণিপুরের হিংসা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে টুইটে বলা হয়, মণিপুর হিংসার আগুনে জ্বলছে। সেখানে প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ গৃহহীন। সেখানের মানুষজন কয়েক সপ্তাহ ধরে আপনাকে খুঁজছে। আর এই অবস্থায় আপনি ব্যস্ত আপনার মার্কিন সফর নিয়ে। পাশাপাশি প্রধানমন্ত্রীর নামেরও ব্যাখ্যা করেছে তৃণমূল। টুইটে বলা হয়েছে

MODI যার অর্থ-

M – Mute (নিঃশব্দ),

O – Oblivious (বিস্মৃত),

D – Detached (বিচ্ছিন্ন)

I – Indifferent (উদাসীন)।

 

প্রসঙ্গত মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে মণিপুরে সেনা, আধা সেনা এবং স্থানীয় ও আশপাশের রাজ্যের পুলিশ মিলিয়ে প্রায় এক লাখ জওয়ান মোতায়েন আছে। তারপরও কেন হিংসার লাগাম পরানো যাচ্ছে না নিরাপত্তা আধিকারিকেরা তার কোনও ব্যাখ্যা দিতে পারছেন না।

আরও পড়ুন- বৈবাহিক শারী.রিক সম্পর্ক নিয়ে ২টি ধারায় চা.ঞ্চল্যকর রায় কেরালা হাইকোর্টের!

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...