Friday, April 3, 2026

এলাকা দখলকে কেন্দ্র করে উ.ত্তপ্ত দেগঙ্গা! চলল গু.লি, বো*মা

Date:

Share post:

সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে এলাকায় পতাকা লাগানোকে কেন্দ্র করে ISF এবং দুষ্কৃতীর মধ্যে সংঘর্ষ বাধল দেগঙ্গার হড়পুকুর এলাকায়।বোমাবাজির সঙ্গে চলে গুলিও। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। ঘটনায় জখম হয়েছেন অন্তত ৫ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এখনও থমথমে গোটা এলাকা।

আরও পড়ুন:‘সুচেতন’ হতে চান সুচেতনা! লড়াইয়ে সমর্থন আছে বাবা বুদ্ধদেবের

পঞ্চায়েতের দিন ঘোষণা হওয়ার পরই একাধিক জেলায় অশান্তির খবর উঠে এসেছে। মনোনয়ন পর্বকে কেন্দ্র করে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলায়। এরই মাঝে পতাকা লাগানোকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল দেগঙ্গা।অভিযোগ, পতাকা লাগানোকে নিয়ে ব্যাপক অশান্তি শুরু হয় হড়পুকুর মোড় এলাকায়। তৃণমূল ও আইএসএফ হাতাহাতিতে জড়ায় বলে অভিযোগ। শুরু হয় বোমাবাজি। চলে গুলি। সব মিলিয়ে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।

অশান্তির খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাদের ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আনে পুলিশ।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...