Friday, April 3, 2026

নজরে নির্বাচন, বৃহস্পতিবার থেকেই প্রচার শুরু করছে তৃণমূল

Date:

Share post:

৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election- TMC)। ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছে কমিশন। মনোনয়ন পর্বের পর মনোনয়ন প্রত্যাহার পর্বের ও সমাপ্তি ঘটেছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এবার জোরকদমে প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার থেকে শুরু হবে জেলায় জেলায় জোরকদমে প্রচার। তবে তার আগে আজ, বুধবার কোন জেলাগুলিতে প্রচার শুরু করবেন দলের নেতারা তার তালিকা দিল ঘাসফুল শিবির।

ইতিমধ্যেই ৫৮ জন নেতার নামের একটি তালিকা তৈরি করেছে তৃণমূল যারা আগামীকাল থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করবেন। প্রচার অভিযান প্রধানত দুটি ফেজে ভাগ করেছে তৃণমূল কংগ্রেস। ২২-২৮ জুনের মধ্যে ফেজ ১ চলবে। এই প্রচার তৃণমূলে নব জোয়ারের একটি বর্ধিত সংস্করণ যেখানে নেতারা জনসংযোগ যাত্রা, রাস্তার ধারে সভা‌, মানুষের সঙ্গে দেখা করবেন এবং তাদের সমস্যাগুলি শুনবেন এবং তাদের নিজ নিজ এলাকার জন্য রাজ্য সরকার কর্তৃক গৃহীত উন্নয়ন কাজের অবহিত করবেন।

আগামিকালের যে জেলাগুলিতে (Panchayat Election- TMC) প্রচার চালাবে তৃণমূল, রইল তালিকা

মুর্শিদাবাদ
পূর্ব মেদিনীপুর,
পশ্চিম মেদিনীপুর,
আলিপুরদুয়ার,
ঝাড়গ্রাম,
নদিয়া,
মালদা,
বীরভূম,
হুগলি,
হাওড়া,
জলপাইগুড়ি,
পুরুলিয়া,
উত্তর দিনাজপুর,
দক্ষিণ দিনাজপুর,
বাঁকুড়া,
পূর্ব বর্ধমান।

আরও পড়ুন- পঞ্চায়েত ভোটে ‘বর্ষা’ কাঁটা? আপাতত সেটাই ভাবাচ্ছে কমিশনকে

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...