Wednesday, June 24, 2026

পঞ্চায়েত ভোটে ‘বর্ষা’ কাঁটা? আপাতত সেটাই ভাবাচ্ছে কমিশনকে

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ। মনোনয়ন পর্বের পর মনোনয়ন প্রত্যাহার পর্বের ও সমাপ্তি ঘটেছে।তবে সমস্যা এখন একটাই। তা হল বৃষ্টি। এই ভরা বর্ষায় পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করাই এখন চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। তাই প্রতিনিয়ত আবহাওয়া দফতরের সঙ্গে যোগাযোগ রেখে চলবে কমিশন বলেই সূত্রের খবর।

সাধারনত বাংলায় বর্ষা ঢোকে জুনের প্রথম সপ্তাহতেই। সেই মতো এ বছর বর্ষা ঢুকেছে অনেকটা দেরি করে।সে ক্ষেত্রে জুলাই এর আট তারিখ মানে বাংলায় তখন ভরা বর্ষা। আর পঞ্চায়েত নির্বাচন গ্রামের ভোট।বর্ষাকালে বাংলার বিস্তির্ণ অঞ্চল বর্ষায় বন্যার কবলে চলে যায়। তাই এই বর্ষায় নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে প্রতি নিয়ত আবহাওয়া দফতরের সঙ্গে যোগাযোগ রেখে চলবে কমিশন বলেই কমিশন সূত্রে খবর। এমন কি বৃষ্টির জন্য যাতে ভোটদানে কোন রকম সমস্যা না হয় সে দিকে নজর দিয়ে সব জেলাকে সতর্ক করা হয়েছে। প্রতি মূহুর্তের আবহাওয়ার আপডেট নির্বাচন কমিশন যেমন নেবে আবহাওয়া দফতর থেকে সেরকমই সব আপডেট পৌঁছে দেওয়া হবে জেলায়। কমিশনের এই সিদ্ধান্ত নেওয়ার কারণই হলো আবহাওয়ার কোন রকম রকমফের হলেই যাতে তৎক্ষনাৎ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। এর আগে বর্ষার সময় নির্বাচন সম্পন্ন করার অভিজ্ঞতা কমিশনের থাকলেও এই বারের এই পঞ্চায়েত নির্বাচনকে সুষ্ঠ ভাবে সম্পন্ন করাই এখন চ্যালেঞ্জ রাজ্য নির্বাচন কমিশনের।

আরও পড়ুন- পঞ্চায়েত নির্বাচন: ‘দিশাহীন’ ইস্তেহার প্রকাশ বামেদের

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...