Tuesday, June 16, 2026

পাল্টা অভিযান! রাশিয়ার দখলে থাকা ৮ গ্রাম পুনরুদ্ধার ইউক্রেনের

Date:

Share post:

রাশিয়ার (Russia) দখলে থাকা ৮টি গ্রাম পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের (Ukraine)। ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ বাহিনীর বিরুদ্ধে চলা পাল্টা অভিযানে গত দু’সপ্তাহে এই ৮ গ্রাম উদ্ধার করা হয়েছে। তবে গ্ৰামগুলো ধীরে ধীরে শত্রুপক্ষের দখলে চলে যাওয়ায় রুশ বাহিনী হামলা জোরদার করেছে বলে সূত্রের খবর।

ন্যাটোয় (Nato) যোগ দিতে চাওয়ায় গত বছর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মধ্য দিয়ে তা সম্পূর্ণ যুদ্ধের রূপ নেয়। যুদ্ধের কয়েক মাসের মধ্যে ইউক্রেনের সীমান্তবর্তী বেশ কয়েকটা অঞ্চল দখল করে নেয় রুশ বাহিনী। এরপরই রাশিয়া অধিকৃত ওই অঞ্চলগুলো উদ্ধারে গত কয়েক মাস ধরে পাল্টা অভিযান চালানোর প্রস্তুতি নেয় ইউক্রেন। অবশেষে গত সপ্তাহে দীর্ঘ প্রতীক্ষিত সেই অভিযান শুরু হয়। তবে এক সপ্তাহ পর পাল্টা অভিযানের বিষয়টি ঘোষণা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার ইউক্রেন জানায়, পাল্টা অভিযানে দক্ষিণাঞ্চলে রাশিয়া অধিকৃত ৮টি গ্রাম পুনরুদ্ধার করেছে ইউক্রেনীয় বাহিনী। উদ্ধার করা ওই গ্রামগুলোতে ইউক্রেনের জাতীয় পতাকা ওড়ানো হয়েছে। গত রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, পতাকা ওড়াচ্ছে ইউক্রেনীয় সেনারা। সেনারা বলেছে, গ্রামগুলো ইউক্রেনের জাপোরিঝঝিয়ার দক্ষিণাঞ্চলীয় পিয়াতিখাতকিতে অবস্থিত। দক্ষিণে রাশিয়ার সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিগুলোতে যাওয়ার পথে এলাকাটির অবস্থান।

জাপোরিঝঝিয়া অঞ্চলে নিযুক্ত রাশিয়ার এক কর্মকর্তাও গ্রামগুলো ইউক্রেনীয় বাহিনীর দখলে চলে যাওয়ার কথা স্বীকার করেছেন। ভ্লাদিমির রোগোভ নামের রুশ ওই কর্মকর্তা বলেন, রাশিয়ার গোলা হামলার মধ্যে ইউক্রেনীয় বাহিনী পিয়াতিখাতকি দখলমুক্ত করে সেখানে অবস্থান নিয়েছে।

আরও পড়ুন- ফের রাষ্ট্রসঙ্ঘে পাক জঙ্গির ‘ঢাল’ চিন, ‘সস্তা স্বার্থ’ তোপ ভারতের

Related articles

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...