Tuesday, June 16, 2026

ফের রাষ্ট্রসঙ্ঘে পাক জঙ্গির ‘ঢাল’ চিন, ‘সস্তা স্বার্থ’ তোপ ভারতের

Date:

Share post:

রাষ্ট্রসঙ্ঘে ফের একবার পাক জঙ্গিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণায় পথে ‘ঢাল’ হয়ে দাঁড়ানো চিন। ২৬/১১ হামলায় জড়িত পাক জঙ্গিকে নিষিদ্ধ করতে চেয়ে প্রস্তাব পেশ করেছিল ভারত। তবে সে প্রস্তাব খারিজ করে দিলো বেজিং। এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ ভারত রীতিমত কড়া প্রতিক্রিয়া দিয়েছে চিনকে। রাষ্ট্রসঙ্ঘের রাজনৈতিক বিভাগের যুগ্ম সচিব প্রকাশ গুপ্ত বলেন, চিন যে এই প্রস্তাবে বাধা দিয়েছে তার পিছনে রয়েছে সংকীর্ণ কূটনৈতিক স্বার্থ।

গত বছরের সেপ্টেম্বরেই ভারত লস্কর জঙ্গি সাজিদ মীরকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দিতে চেয়েছিল। সেই সময়ই এই প্রস্তাবে স্থগিতাদেশ দিয়েছিল চিন। এবার সেই প্রস্তাবই খারিজ করে দিয়েছে জিনপিং প্রশাসন। যার জবাব দিয়ে ভারতের তরফে জানানো হয়েছে, যেভাবে এই প্রস্তাবের বিরোধিতা করা হয়েছে, তা থেকে পরিষ্কার সন্ত্রাসবাদের মোকাবিলায় তৈরি আন্তর্জাতিক পরিকাঠামোয় বড় রকমের গোলমাল থেকে গিয়েছে।

উল্লেখ্য, লস্কর জঙ্গি সাজিদ মীরকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করতে চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব দিয়েছিল ভারত। ২৬/১১ হামলার সঙ্গে জড়িত এই জঙ্গির সমস্ত সম্পত্তি ‘ফ্রিজ’ করে দেওয়া এবং তার সমস্ত রকম ভ্রমণেই নিষেধাজ্ঞা জারির প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু সমস্ত প্রস্তাবেই বাধা দিয়েছে পাকিস্তানের ‘বন্ধু’ চিন।

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...