Wednesday, March 11, 2026

এনসিপিতে গৃহযু.দ্ধ! পদ ছাড়তে চাইলেন পাওয়ারের ভাইপো অজিত

Date:

Share post:

এনসিপির(NCP) অন্দরে যে অশান্তি শুরু হয়েছে সে আভাস পাওয়া যাচ্ছিল দীর্ঘদিন ধরেই। লোকসভা নির্বাচনকে নজরে রেখে আগামী শুক্রবার পাটনায় বিরোধী শিবিরের বৈঠক। তার আগেই গৃহযুদ্ধ প্রবল হয়ে উঠলো এনসিপির অন্দরে। প্রকাশ্যেই মহারাষ্ট্র(Maharashtra) বিধানসভার বিরোধী দলনেতার পদ ছাড়তে চাইলেন শরদ পাওয়ারের(Sharad Pawar) ভাইপো অজিত পাওয়ার(Ajit Pawar)। স্পষ্ট জানালেন তিনি চান সংগঠনের ক্ষমতায় আসতে।

সম্প্রতি দলের কার্যকরী সভাপতি সভাপতির দায়িত্ব মেয়ে সুপ্রিয়া সুলে এবং ঘনিষ্ঠ প্রফুল্ল প্যাটেলের হাতে তুলে দিয়েছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। সেই সঙ্গে সুপ্রিয়াকে মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাবের দায়িত্ব দেওয়া হয়েছে। লোকসভার সমন্বয়ের দায়িত্বও তাঁকেই দেওয়া হয়েছে। প্রফুল্ল প্যাটেলকেও একাধিক রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু অজিত পওয়ারকে (Ajit Pawar) কোনও দায়িত্বই দেওয়া হয়নি। রাজনৈতিক মহলের দাবি, দলের সুপ্রিমোর এই সিদ্ধান্তে মুখে কিছু না বললেও মনে মনে বেশ ক্ষুব্ধ অজিত। বিরোধী দলনেতার পরিবর্তে তিনি চান দলের আভ্যন্তরীণ ক্ষমতা। তাই স্পষ্ট বার্তা দিয়ে অজিত পাওয়ার বলেন, “আমি জানিয়েছি যে, বিরোধী দলনেতার যে ভূমিকা নেওয়া উচিত, তা আমি নিতে পারছি না। আমি কখনওই বিরোধী দলনেতা হতে ইচ্ছুক ছিলাম না। কিন্তু দলীয় বিধায়কেরা চেয়েছিলেন বলেই এই পদ গ্রহণ করি।”

একই সঙ্গে তিনি জানান, “আমাকে দলীয় সংগঠনের যে কোনও পদ দেওয়া হোক। আমায় যে দায়িত্বই দেওয়া হোক, আমি সেটার প্রতি সুবিচার করব।” আগামী দিনে শরদ যদি ভাইপোকে দলের বড় পদে না আনেন তাহলে ফের এনসিপিতে ভাঙনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাছে না।

spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...