Wednesday, June 24, 2026

মার্কিন ফার্স্ট লেডিকে অনন্য উপহার দিলেন মোদি!

Date:

Share post:

তিন দিনের সফরে মার্কিন মুলুকে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। রাষ্ট্রনেতাদের সাক্ষাতের মধ্যে উপহার দেওয়া নেওয়ার চল রয়েছে। তবে, ফার্স্ট লেডিকে দেওয়া মোদির উপহারে নজর কেড়েছে অনেকেরই। কী এমন দিলেন মোদি?



আরও পড়ুন:গঙ্গার তলা দিয়ে মেট্রো পরিদর্শনে শহরে রেলমন্ত্রী!

জিল বাইডেনকে একটি সাড়ে ৭ ক্যারেটের সবুজ হিরে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে তা প্রাকৃতিক হিরে নয়। এই হিরে হল ল্যাবরেটরিতে তৈরি তথা ল্যাব গ্রোন। কিন্তু দেখতে হুবহু প্রাকৃতিক হিরের মতই। সৌর শক্তি ও বায়ু শক্তিকে ব্যবহার করে এই হিরে তৈরি হয়েছে। সেই হিরে আবার যে সে বাক্সে রাখা নয়।পেপার ম্যাশ দিয়ে তৈরি করা কাশ্মীরি নকশা করা বাক্সে রাখাছিল ওই হিরে। তাকে বলা হয় কার-এ-কালামদানি। এই বাক্সের উপর দক্ষ শিল্পীরা সুন্দর করে নকশা আঁকেন।

এর আগেও দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের উষ্ণতা বজায় রাখতে ভারতীয় প্রধানমন্ত্রীরা সব সময়েই বিদেশি রাষ্ট্রনেতাদের ভারতের বিভিন্ন প্রান্তের শিল্পী ও কারিগরদের তৈরি করা জিনিস উপহার হিসাবে দেন। এদিন জিল বাইডেনের ছবি দেখেই স্পষ্ট যে ভারতীয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে তিনি খুশি হয়েছেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...