Saturday, June 27, 2026

বিশ্বশান্তির লক্ষ্যে একত্রে কাজ করবে ভারত-আমেরিকা: বার্তা মোদির

Date:

Share post:

মার্কিন সফরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এদিন ভারতের প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসে জাঁকজমকপূর্ণভাবে স্বাগত জানালেন সেখানকার রাষ্ট্রপতি জো বাইডেন(Joe Biden)। প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হলো ১৯ টি গান স্যালুটে। পাশাপাশি বাজলো দুই দেশের জাতীয় সংগীত। বাইডেনকে পাশে নিয়ে মোদি বার্তা দিলেন, বিশ্বশান্তির জন্য একযোগে কাজ করবে ভারত ও আমেরিকা।

এদিন আমেরিকার মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্কের ভিত্তি গণতান্ত্রিক মূল্যবোধের উপরে দাঁড়িয়ে। দুই দেশেরই সংবিধান শুরু হয় ‘উই দ্য পিপল’ উচ্চারণের মধ্যে দিয়ে। দুই দেশই নিজেদের বৈচিত্র নিয়ে গর্বিত। করোনা পরবর্তী যুগে পৃথিবী যেন নতুন আকার নিচ্ছে। বৈশ্বিক কল্যাণ, বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য আমরা একযোগে কাজ করতে ঐক্যবদ্ধ।” অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে বলতে শোনা যায়, “আমি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলাম তখন থেকেই আমরা একসঙ্গে অনেক সময় একসঙ্গে কাটিয়েছি। আর আমি প্রেসিডেন্ট হওয়ার পর সত্যের ভিত্তিতে আমাদের একটা সম্পর্ক গড়ে উঠেছে। এই মুহূর্তে বিশ্ব পরিস্থিতির দিকে তাকিয়ে ভারত ও আমেরিকার একযোগে কাজ করা খুব দরকার।”

ভারতের প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে এদিন কোনো কসুর করেনি হোয়াইট হাউস। ১৯ টি গান স্যালুটের পাশাপাশি, মার্কিন প্রথা মেনে গার্ড অফ অনার দেওয়া হয় মোদিকে। ভারত ও আমেরিকা, দুই দেশের পতাকা হাতে নিয়ে কুচকাওয়াজ করে মার্কিন সেনা।

Related articles

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...