Friday, April 3, 2026

ফের হাসপাতাল থেকে ম.রণঝাঁপ! জলপাইগুড়িতে ম.র্মান্তিক পরিণতি যুবকের

Date:

Share post:

কলকাতার মল্লিকবাজারের (Mullickbazar) দুর্ঘটনার পুনরাবৃত্তি এবার জলপাইগুড়িতে (Jalpaiguri)। মল্লিকবাজারের ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সের (Institute of Neurosciences) মতোই এবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ অ্যান্ড সুপার স্পেশ্যালিটি হাসপাতালের (Jalpaiguri Medical College and Super specialty Hospital) দশতলা থেকে ঝাঁপ দিল এক যুবক। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক নানা সমস্যার জেরেই আত্মহত্যার (Suicide) পথ বেছে নেন ওই যুবক। তবে ঠিক কী কারণে ওই যুবক আত্মহত্যার পথ বেছে নিলেন তার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি থানার পুলিশ (Jalpaiguri Police)। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সন্তোষ শাহ। তিনি বানারহাটের বাসিন্দা। পেশায় মাছ ব্যবসায়ী।

মৃতের পরিবার সূত্রে খবর, সন্তোষের শারীরিক নানা সমস্যা থাকা সত্ত্বেও নিয়মিত মদ্যপান করতেন তিনি। তবে দিনকয়েক আগে জ্বর হয় তাঁর। তারপরই জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ অ্যান্ড সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। এরপরই চিকিৎসকরা কিডনি, লিভারের সমস্যার কথা জানান। তবে চিকিৎসার পর তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন বলেই দাবি পরিবারের। জানা গিয়েছে, এদিন ওই হাসপাতালের দশতলা থেকে প্রথমে ছ’তলা থেকে ঝাঁপ দেন সন্তোষ। সেখান থেকে তাঁকে উদ্ধার করা হয়।

 

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বৃহস্পতিবার সকালে উইথড্রল সিনড্রোম শুরু হয় সন্তোষের। এরপরই কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং হাসপাতাল কর্মীদের বাধা কার্যত অমান্য করেই ছ’তলার পাইপ লাইনে উঠে পড়েন যুবক। কিন্তু আচমকাই কিছুক্ষণের মধ্যে যুবকের হাত ফসকে পড়ে যায়। পরে চিকিৎসা শুরু হলেও বাঁচানো যায়নি তাঁকে।

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...