Monday, June 22, 2026

একের বিরুদ্ধে একের লড়াই! জোটের বৈঠকে সিদ্ধান্ত হবে ঐক্যবদ্ধভাবেই: পাটনায় বার্তা মমতার

Date:

Share post:

শুক্রবারই বিজেপি-বিরোধী জোটের প্রথম বৈঠক। তার আগের দিন পাটনায় পৌঁছে আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আর সাক্ষাতের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা জানান, একের বিরুদ্ধে এক লড়াই হবে। বৈঠকে যা সিদ্ধান্ত হবে তা সর্বসম্মতিতেই হবে জানান তৃণমূল সুপ্রিমো।

পাখির চোখ ২০২৪-এ লোকসভা নির্বাচন। বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়েছে আগেই। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মেনেই শুক্রবার সেই বৈঠক হবে পাটনা। বৃহস্পতিবার, অভিষেক ও ফিরহাদকে নিয়ে পাটনা উড়ে যান মমতা। পৌঁছেই সোজা যান বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের বাড়ি যান তৃণমূল সুপ্রিমো। সেখানে তাঁদের স্বাগত জানান লালুপত্নী তথা বিহারের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, লালুপুত্র তরুণ তুর্কি বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। লালুপ্রসাদের শারীরিক অসুস্থতার খোঁজখবর নেন মমতা। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, “একের বিরুদ্ধে এক লড়াই হবে। বিজেপি-বিরোধিতায় আমরা সকলে এককাট্টা হয়েই লড়ব। বাকি যা সিদ্ধান্ত কাল শুক্রবার আমাদের বৈঠকেই নেওয়া হবে।“ লালুপ্রসাদের সঙ্গে বহু পুরনো রাজনৈতিক সম্পর্কের কথা জানান মমতা। সংসদে তাঁর সঙ্গে পুরনো স্মৃতিচারণ করেন তৃণমূল নেত্রী। বলেন, লালুজি কিছুটা অসুস্থ ছিলেন। কিন্তু এখন বিজেপি-বিরোধী লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত। ২৩ জুন বিজেপি-বিরোধী জোটের বৈঠক পাটনায়। লক্ষ্য ২০২৪-এর লোকসভা। বৈঠকের মধ্যমণি জোটের কাণ্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই প্রয়াসে অনেক আগে থেকেই বিরোধিতার প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। তৃণমূল সুপ্রিমো স্পষ্ট জানান, বৈঠককে সে সিদ্ধান্তই হোক না কেন, তা সর্বসম্মতভাবেই হবে।

পরে সন্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেখানে বেশ কিছুক্ষণ দুই মুখ্যমন্ত্রীর কথা হয়। মেগা বৈঠকের আগে তাঁদের আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...