Wednesday, April 1, 2026

থমথমে আদ্রা, তৃণমূল নেতা খু.নের প্রতি.বাদে সকাল থেকে রাস্তা অব.রোধ

Date:

Share post:

বৃহস্পতিবার রাতে পুরুলিয়ায় (Purulia) তৃণমূল নেতাকে গুলি করে খুনের ঘটনা ঘটেছে । আদ্রায় (Adra) পার্টি অফিসেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তৃণমূলের টাউন সভাপতি ধনঞ্জয় চৌবেকে(Dhananjay Choubey)। আহত হন তাঁর দেহরক্ষীও। এর প্রতিবাদে আজ সকাল থেকেই পুরুলিয়ার আদ্রায় অবরোধ শুরু হয়েছে। তৃণমূল কর্মী সমর্থকেরা সব দোষীদের প্রকৃত শাস্তির দাবি তুলেছেন। আদ্রা স্টেশন রোড চত্বরে সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে।

শুক্রবার সকাল থেকেই টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করা হয়। যার জন্য যান চলাচল সামান্য হলেও ব্যাহত হয়। আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে বলেই পুলিশের তরফে জানানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তৃণমূল নেতা খুনে কংগ্রেস নেতা সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

Related articles

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...

পদ্ম ফুলের বস্তা ভরে ফর্ম 6 জমা করছিল, শীর্ষ আদালত আটকেছে: সুপ্রিম সিদ্ধান্তে খুশি তৃণমূল সুপ্রিমো

বেআইনিভাবে ফর্ম 6 জমা করে বাইরের লোক ঢোকাচ্ছে বিজেপি-এই অভিযোগে গত তিনদিন ধরে সরব তৃণমূলের (TMC) সুপ্রিমো মমতা...

আবেগে চোখে জল, আর্জেন্টিনার বড় জয়ের মধ্যেই মেসির বিদায় জল্পনা

ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, দেশের মাটিতে শেষ ম্যাচে খেলে ফেললেন মেসি(Lionel Messi )?‌ লা বোম্বোনেরাতে আর্জেন্টিনা( Argentina)-জাম্বিয়া...

চূড়ান্ত তালিকার পর কীভাবে নতুন নাম সংযোজন, কমিশনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে এসআইআর মামলার (SIR hearing in Supreme Court) শুনানিতে ফর্ম সিক্স নিয়ে তৃণমূলের অভিযোগকে গুরুত্ব শীর্ষ আদালতের...