Thursday, June 25, 2026

মা ফ্লাইওভারে সেনা ট্রাকের দুর্ঘটনা! আহত ২ জওয়ান

Date:

Share post:

মা উড়ালপুলে দুর্ঘটনা, বৃষ্টি ভেজা মঙ্গলের সকালে সেনার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের লেনে ঢুকতেই বিপত্তি। আহত হয়েছেন দু’জন জওয়ান। সোমবার রাত থেকেই বৃষ্টি হয়েছে কলকাতা সহ বেশ কিছু এলাকায়। হঠাৎ করেই ভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে সেনাবাহিনীর একটি ট্রাক। সূত্রের খবর, সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার সময়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ডিভাইডার টপকে উড়ালপুলের উল্টোদিকের লেনে চলে যায় (Maa Flyover accident)।

জানা গিয়েছে, দুর্ঘটনার সময়ে ট্রাকে তিনজন জওয়ান ছিলেন। তাঁদের মধ্যে দু’জন আহত হয়েছেন। তবে কোনও প্রাণহানি হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহত সেনাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। এদিনের ঘটনার ফলে উড়ালপুলের ওই অংশে বেশ কিছুক্ষণ যানজট তৈরী হয়।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...