Sunday, February 22, 2026

রাজ্যে বিভিন্ন জেলায় ১২টি নতুন রুটে বাস পরিষেবা চালুর উদ্যোগ পরিবহন দফতরের

Date:

Share post:

রাজ্য সরকার বিভিন্ন জেলায় ১২টি নতুন রুটে বাস (Bus) পরিষেবা চালুর উদ্যোগ নিল পরিবহন দফতর (Transport Department)। যাত্রীদের সমস্যার সমাধানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের পরিবহন দফতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নতুন ১২টি রুটে সরকারি বাস পরিষেবা চালানোর ক্ষেত্রে শুধু কলকাতা নয়, জেলাগুলিকেও বিশেষ নজরে রাখা হয়েছে।

এই ১২টি রুটের মধ্যে রয়েছে
• জাঙ্গিপাড়া-শ্রীরামপুর
• রাজবলহাট- ধর্মতলা ভায়া সীতাপুর
• ডোমজুড় থেকে কলকাতা স্টেশন ভায়া সলপ
• মুন্সিরহাট থেকে হাওড়া ভায়া বাঁকড়া
• বাঁকুড়া থেকে মালদহ
• পুরুলিয়া থেকে কৃষ্ণনগর
• দুর্গাপুর থেকে কৃষ্ণনগর
• দিঘা থেকে খাতড়া হয়ে খড়গপুর
• বাঁকুড়া থেকে মেদিনীপুর হয়ে লালগড়
• ক্ষীরগ্রাম থেকে মেমারি হয়ে কলকাতা
• দিঘা থেকে খড়গপুর হয়ে খাতড়া
• দুর্গাপুর থেকে বোলপুর

প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতেই এই উদ্যোগ। পাশাপাশি প্রান্তিক এলাকাগুলিতেও যাতে সরকারি বাস চালানো যায় সেই বিষয়টি এই পদক্ষেপের মাধ্যমে সুনিশ্চিত করা হয়েছে। সম্প্রতি এয়ারপোর্ট-টালিগঞ্জ ও এয়ারপোর্ট-হাওড়া এই দুই রুটে রাত ১০টার পর বাস চালানোর উদ্যোগ নিয়েছিল রাজ্য পরিবহণ দফতর এবং বিধাননগর পুলিশ। রাতের বেলা সুযোগ বুঝে ভাড়া বাড়িয়ে দেন অ্যাপ ক্যাব চালকরা। ফলে এই রুটগুলিতে গন্তব্যে পৌঁছতে রাতের বেলা সমস্যায় পড়তে হয় যাত্রীদের। ফলে মাঝরাত পর্যন্ত এই রুটে বাস চালানোর জন্য পরিবহন দফতরের থেকে অনুমতি চাওয়া হয় এবং তাতে সম্মতিও মেলে। তাছাড়া এয়ারপোর্ট থেকে গত এক বছরে এসি বাসের সংখ্যা যেমন বেড়েছে, তেমনই তাতে যাত্রীর সংখ্যাও বেড়েছে। তাই রাতের দিকে বাস চালালে যাত্রী মিলবে না একথা জোর দিয়ে বলার জায়গা এখন আর নেই। এখন থেকে তাই রাত ১০টার পর এক ঘণ্টার ব্যবধানে এয়ারপোর্ট-টালিগঞ্জ ও এয়ারপোর্ট-হাওড়া এই দুই রুটে বাস পাওয়া যাচ্ছে। এই উদ্যোগের ফলে হাওড়া এবং দক্ষিণের যাত্রীরা অনেকটাই উপকৃতও হচ্ছেন।

 

 

spot_img

Related articles

বিচ্ছেদের পরও দায়িত্বে অবিচল, প্রাক্তন স্ত্রী,সন্তানকে দামি উপহার পাণ্ডিয়ার

বিচ্ছেদেও ছেদ নেই দায়িত্বের। আইন অনুসারে বিবাহ বিচ্ছেদ হলেও প্রাক্তন স্ত্রী নাতাশা ( Natasa Stankovic)এবং ছেলে অগস্ত্যর প্রতি...

কংগ্রেসের সবটাই তৃণমূলে: সাম্প্রতিক নেতৃত্বের সমালোচনায় মণিশঙ্কর আইয়ার

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে যেভাবে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস সবরকমভাবে সরব হয়েছে, এবং সাফল্যের মুখ দেখেছে, তাতে একের...

সাফল্য তেলেঙ্গানায়: আত্মসমর্পণ মাও রাজ্য সাধারণ সম্পাদকের

মাওবাদী দমনে নতুন করে সাফল্য কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের। তেলেঙ্গানায় আত্মসমর্পণ শীর্ষ মাওবাদী নেতা টিপ্পিরি তিরুপতি (Tippiri Tirupati) ওরফে...

পাকিস্তানের জেলে বাংলার মৎস্যজীবীরা: খোঁজ নেই দুবছর, উদ্বেগে পরিবার

তিন বছর ধরে ঘরে ফেরেননি। বন্দি পাকিস্তানের জেলে (Pakistan Jail)। প্রায় দুবছর কোনও খোঁজ পাওয়া যায়নি। গুজরাটের উপকূল...