Saturday, April 4, 2026

অ্যাম্বুল্যান্সে ভ.য়াবহ বি.স্ফোরণ! বাংলাদেশের দু.র্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা

Date:

Share post:

অ্যাম্বুল্যান্সে (Ambulance) রাখা অক্সিজেন সিলিন্ডারে (Oxygen Cylinder) বিস্ফোরণের জের। ভয়াবহ বিস্ফোরণের সাক্ষী বাংলাদেশ (Bangladesh)। পুলিশ সূত্রে খবর, এদিন অ্যাম্বুল্যান্সটি ঢাকা ফেরার সময় মাঝপথেই শেষ হয়ে যায় সবকিছু। বিস্ফোরণের জেরে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। শনিবার ফরিদপুর জেলায় পদ্মা সেতুর দক্ষিণ-পশ্চিম পাড়ে দুর্ঘটনার মুখে পড়ে অ্যাম্বুল্যান্সটি। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় গাড়িটিতে। অ্যাম্বুল্যান্সের ভিতরে বেশ কয়েকজন ছিলেন। আর সেই আগুনে পুড়েই মৃত্যু হয় কমপক্ষে সাতজনের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা নাগাদ পদ্মা সেতুর দক্ষিণ-পশ্চিম পাড়ে এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুল্যান্সটি দ্রুতগতিতে গিয়ে ফ্লাইওভারের ডিভাইডারে ধাক্কা মারে। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অ্যাম্বুল্যান্সে রাখা অক্সিজেন সিলিন্ডারে বিস্ফোরণের কারণেই বিধ্বংসী আগুন লেগে যায়। আগুনে পুড়ে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। তবে এখনও পর্যন্ত নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। মৃতদের একই পরিবারের সদস্য বলে মনে করা হচ্ছে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...