Sunday, June 14, 2026

শিক্ষায় এগিয়ে বাংলা! এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় কলকাতা ও যাদবপুর

Date:

Share post:

বাংলা (West Bengal) আবার নিজেকে সেরা প্রমাণ করে দিল। এবার শিক্ষাক্ষেত্রে বাংলার জয়জয়কার। যেখানে তৃণমূল (TMC)পরিচালিত বাংলার সরকারকে (Government of West Bengal) প্রতিমুহূর্তে আক্রমণ করছে বিরোধীরা, সেখানে বাংলা নিজের যোগ্যতার প্রমাণ দিল গোটা বিশ্বের কাছে। রাজ্যের শিক্ষার হাল নিয়ে রাম-বাম যতই কুৎসা করুন না কেন, বিরোধীদের মুখে ঝামা ঘসে দিয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলির (List of Best university in Asia) তালিকায় জায়গা করে নিল রাজ্যের দুই স্বনামধন্য কলকাতা (University of Calcutta) ও যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)।

‘টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং’এর (Times Higher Education Asia University Ranking)সর্বশেষ প্রকাশিত তালিকায় নাম উঠে এসেছে রাজ্যের দুই বড় প্রতিষ্ঠানের। দেশের মোট ৭৫টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় জায়গা পেয়েছে । সেরা বিশ্ববিদ্যালয়গুলির দৌড়ে জাপান ও চিনকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। এই তালিকায় আগে আছে কলকাতা এবং তারপরে যাদবপুর। তালিকা বলছে, কলকাতার শিক্ষাকতার ক্ষেত্রে স্কোর ৪৬। গবেষণা ক্ষেত্রে স্কোর ১৭.৬। পড়ুয়া সংখ্যা ১৯ হাজার ১১৯। ৩৫৫ নম্বরে রয়েছে কলকাতা,এর কিছুটা পরে ৩৭৩ নম্বরে রয়েছে যাদবপুর। গতবারের তুলনায় অবশ্য এবার যাদবপুর একটু অবনতি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সংখ্যা ১৪ হাজার ২১৭ জন। পড়ুয়া পিছু অধ্যাপকের সংখ্যা ২১.৭। আবার শিক্ষাকতার ক্ষেত্রে যাদবপুরের স্কোর ৩৫ এবং গবেষণা ক্ষেত্রে সেটা ১৬.৯। এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দুই বিশ্ববিদ্যালয়ের নাম উঠে আসায় বিরোধীদের আর মুখ খোলার কোনও উপায় রইল না।

 

Related articles

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...