Saturday, April 4, 2026

৩ রাজনৈতিক কর্মীর মৃত্যু, ভাঙড়ের ঘটনাস্থলে CID, শুরু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে একাধিক জেলায় টহলদারি শুরু করে দিল কেন্দ্রীয় বাহিনী (central Force)। যদিও রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) দাবি মেনে এক লপ্তে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে না কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)। শুক্রবার পর্যন্ত ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র। শনিবারও কয়েকটি কোম্পানি এসেছে।

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছে। সেই ভাঙড়ে শনিবার থেকেই রুট মার্চ শুরু করল বাহিনী। তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে ভাঙড় মহাবিদ্যালয়ে।

অন্যদিকে, ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষে তিন জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি’র হাতে। আজ, শনিবার বিকেলে কাশীপুর থানায় আসেন সিআইডির গোয়েন্দারা। বেশ কিছুক্ষণ পর থানা থেকে বেরিয়ে তাঁরা ভাঙড় বিজয়গঞ্জ বাজারের ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...