Wednesday, June 24, 2026

বিজয়গড়ে খু.নের ঘটনার কিনারা পুলিশের!

Date:

Share post:

শুক্রবার সকালে কলকাতা পুরসভার ৯৫ নং ওয়ার্ডে নির্মীয়মাণ ফ্ল্যাটের পাশে ফাঁকা জায়গায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। মাথার পিছনে গভীর ক্ষত লক্ষ্য দেখে খুনের (Bijaygarh Murder Case) আশঙ্কা করে গল্ফগ্রিন থানার পুলিশ (GolfGreen Police Station)। এরপর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। হোমিসাইড শাখার আধিকারিকরাও ঘটনাস্থল খতিয়ে দেখেন। নির্মীয়মাণ ফ্ল্যাটের কয়েকজন মিস্ত্রিকে জিজ্ঞাসাবাদও করা হয়। অবশেষে জানা যায় মৃত ব্যক্তির নাম চিরঞ্জিৎ দত্ত (Chiranjit Dutta), তিনি গল্ফগ্রিনের রিজেন্ট কলোনির বাসিন্দা। পরিবারের তরফ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে একজনকে গ্রেফতার করেছে পুলিশ (GolfGreen Police)।

পুলিশ সূত্রে খবর বিজয়গড়ে (Bijaygarh) যে নির্মীয়মাণ ফ্ল্যাটের পাশে ফাঁকা জায়গায় চিরঞ্জিৎ দত্তের দেহ উদ্ধার হয় সেই বহুতলের নির্মাণ শ্রমিক ধৃত। তিনি মৃতের পূর্ব পরিচিত বলে জানা যাচ্ছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...