Friday, April 3, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) কাল থেকে শুরু কলকাতা লিগের ম‍্যাচ। প্রথম ম‍্যাচে মুখোমুখি ডায়মন্ড হারবার এফসি বনাম সার্দান সমিতি। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এই ম‍্যাচ দিয়ে শুরু হচ্ছে কলকাতা প্রিমিয়ার লিগ।

২) প্রকাশ হয়েছে এএফসি কাপের সূচি। আর তাতে দেখা যাচ্ছে, এএফসি কাপের প্রাথমিক পর্বে মোহনবাগান সুপার জায়ান্টসের প্রথম ম্যাচ আগাস্টের মাঝামাঝি। মোহনবাগান ক্লাব সূত্রে খবর, ম্যাচটি ১৫ অগাস্ট হচ্ছে না।

৩) ভারতে একদিনের বিশ্বকাপ খেলতে আসা নিয়ে অনিশ্চয়তা! পাক সরকারের দিকে তাকিয়ে PCB। পাকিস্তানের বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপে পাকিস্তান দলের অংশগ্রহণ কতটা যুক্তিযুক্ত তা খতিয়ে দেখার কাজ চলছে।

৪) অবশেষে জল্পনার অবসান। দলবদলে বিরাট চমক মোহনবাগানের। চেন্নাইয়ান এফসির
অনিরুধ থাপাকে সই করাল মোহনবাগান সুপার জায়ান্টস। বিরাট অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে এই তারকা ফুটবলারকে পাঁচ বছরের চুক্তিতে সই করাল সবুজ-মেরুন ব্রিগেড।

৫) আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষণা হল ভারতীয় দল। টেস্ট ও একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। দুই সিরিজেই ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্কে রাহানে। একদিনের দলে রোহিতের ডেপুটি হার্দিক পান্ডিয়া।

আরও পড়ুন:পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগ নেইমারের বিরুদ্ধে, জরিমানার মুখে তিনি


 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...