Friday, April 3, 2026

আগামিকাল কলকাতা লিগে সাদার্নের সামনে DHFC

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু কলকাতা লিগ। প্রথম ম‍্যাচে ডায়মন্ড হারবার এফসির মুখোমুখি সার্দান সমিতি। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ দিয়েই উদ্বোধন হচ্ছে কলকাতা প্রিমিয়ার লিগের।কলকাতা লিগে গত মরশুমে আবির্ভাবেই চমক দিয়েছে ডায়মন্ড হারবার এফসি। এক বছরের মধ্যেই লিগে সাড়া ফেলে প্রথম ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনে খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। রবিবার প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনেই অভিযান শুরু করছে কিবু ভিকুনার প্রশিক্ষণাধীন ডায়মন্ড হারবার। প্রতিপক্ষ সাদার্ন সমিতি।

এবার প্রিমিয়ার ‘এ’ এবং ‘বি’ মিলিয়ে ২৬ দলের জমজমাট লড়াই লিগে। দু’টি গ্রুপ থেকে সেরা ছ’টি দল চ্যাম্পিয়নশিপ রাউন্ডে খেলবে। এবারের লিগ বিদেশিহীন। তাই ভারতীয় তথা স্থানীয় ফুটবলারদের সামনে বড় সুযোগ নিজেদের প্রমাণ করার। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রণে ভারসাম্য রেখে দল গড়েছে ডায়মন্ড হারবার। মনোতোষ চাকলাদার, রাহুল পাসোয়ান, জেরেমি, জ্যাকবদের মতো কিছু পরীক্ষিত ফুটবলারকে এবার দলে নেওয়া হয়েছে। প্রথমবার প্রিমিয়ারে খেললেও খেতাবি লড়াইয়ে থাকার চ্যালেঞ্জ নিয়েই লিগের লড়াইয়ে নামছে কিবুর দল। গত এক মাস ধরে বিধানগর পুরসভার মাঠে চুটিয়ে প্রস্তুতি সারছে ডায়মন্ড হারবার। কোচ কিবু জানিয়েছেন, তাঁর দল তৈরি লিগের লড়াইয়ের জন্য।”

মোহনবাগান, মহামেডানের মতো বড় দলের সঙ্গে এক গ্রুপে থাকলেও উদ্বেগে নেই ডায়মন্ড হারবার। এই নিয়ে কিবু বলেন, ‘‘এবার লড়াই অনেক কঠিন। তবে ছেলেরা তাদের সেরাটা উজাড় করে দিতে তৈরি। এবার কোনও বিদেশি না থাকায় প্রতিটি দলের কাছেই সমান সুযোগ থাকবে। স্থানীয় ফুটবলাররা নিজেদের প্রমাণ করার মঞ্চ পাচ্ছে এবারের লিগে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...