Friday, April 24, 2026

সোমবার থেকে পঞ্চায়েত ভোটের প্রচারে তৃণমূল সুপ্রিমো, মমতার প্রথম জনসভা কোচবিহারে

Date:

Share post:

আগামী সপ্তাহের শুরু থেকেই পঞ্চায়েত ভোটের প্রচারে নামছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর প্রচার শুরু হবে উত্তরবঙ্গ দিয়ে। তৃণমূল সূত্রে খবর, আগামিকাল রবিবার তিনি যাচ্ছেন কোচবিহার।

আরও পড়ুনঃপাটনার বৈঠকে মমতাকে ‘থ্যাঙ্ক ইউ’ বললেন রাহুল!

জানা গেছে, সোমবার কোচবিহার-১ ব্লকে নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাণনাথ হাই স্কুলের মাঠে সভার আয়োজন করা হচ্ছে। বেলা ১১ টা থেকে সভা শুরু হওয়ার কথা। কোচবিহার দক্ষিণ বিধানসভার চান্দামারিতেও জনসভা করার কথা আছে। এরপর তাঁর যাওয়ার কথা আলিপুরদুয়ার। তবে আলিপুরদুয়ারের চূড়ান্ত সূচি এখনও নিশ্চিত করা হয়নি দলের তরফে।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের প্রচার কৌশল ঠিক করতে গত সপ্তাহে শীর্ষ নেতৃত্বকে নিয়ে কালীঘাটে বৈঠক করেন তৃণমূল নেত্রী। সিদ্ধান্ত হয়, গ্রামাঞ্চলে ভোটের প্রচারে তারকা বিধায়ক, সাংসদদেরও থাকতে হবে। সেই অনুযায়ী অনেকেই প্রচার শুরু করে দিয়েছেন। জেলা ভাগ করে শীর্ষ নেতৃত্বকে ইতিমধ্যেই ময়দানে নামিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

যাদবপুরের পড়ুয়ারা পড়া ছেড়ে প্রতিবাদে! মোদির অপমানজনক কথার জবাব দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা ও বাঙালিদের অপমান করতে করতে প্রতিদিন নতুন ফন্দি আঁটেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দলের নেতা...

বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি

বিধানসভা নির্বাচনে বামেদের নতুন সমীকরণ, ভোটের ময়দানে নেমেছেন তরুণ প্রার্থীরা। বালিগঞ্জেও (Ballygunge Election) তাঁর অন্যথা নয়। একদিকে তৃণমূলের...

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...