Friday, April 3, 2026

কাকভোরে ভূ*মিকম্পে কাঁপল হরিয়ানা

Date:

Share post:

কাকভোরে ভূকম্পনে কেঁপে উঠল উত্তর ভারতের হরিয়ানা। শনিবার ভোর ৩টে বেজে ৫৭ মিনিট নাগাদ মৃদু ভূকম্পন অনুভূত হয় হরিয়ানার রোহতকে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৩.২।যদিও এই ঘটনায় এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

আরও পড়ুন:রাজ্য জুড়ে জোরকদমে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে তৃণমূল নেতৃত্ব,ব্যাপক সাড়া

ভূকম্পন সবচেয়ে বেশি অনুভূত হয় রোহতকের উত্তর পশ্চিম প্রান্তে। এই ভূকম্পের কেন্দ্র কোথায় তা এখনও স্পষ্ট নয়। ভোর এই ভূমিকম্প হয়।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে অর্থাৎ জুনের প্রথম দিকে আরও একবার মৃদু ভূকম্পনে কেঁপে উঠেছিল হরিয়ানার ঝাঁজর। ৬ জুন সকাল ৭টার সময়ে কেঁপে উঠেছিল ঝাঁজর। যদিও এতে কোনও বড় ক্ষয়ক্ষতি হয়নি। আজকের অর্থাৎ শনিবারের এই ভূকম্পেও এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
৬ জুনের ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল ঝাঁজর থেকে ১২ কিমি দূরে। তবে আজকের এই ভূকম্পন ভোর রাতে হওয়ায় অনেকেই অনুভব করতে পারেননি মৃদু কম্পন।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...