Saturday, April 4, 2026

ক্রিকেটারদের বিশ্রাম নিয়ে উল্টো সুর গাভাস্করের, কেন পুজারা বাদ প্রশ্ন প্রাক্তন ক্রিকেটারের

Date:

Share post:

কেন ভারতীয় ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হচ্ছে না, এই নিয়ে প্রশ্ন তুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। এতদিন ভারতের সিনিয়র ক্রিকেটারদের অতিরিক্ত বিশ্রাম নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন গাভাস্কর। এর আগে বিশ্রাম নেওয়া নিয়ে রোহিত শর্মা, বিরাট কোহলিদের একহাত নিয়েছিলেন তিনি। আর এবার উল্টো সুর গাভস্করের গলায়। ভারতের প্রাক্তন ক্রিকেটারের মতে, একদিনের বিশ্বকাপের আগে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হচ্ছে না রোহিত, বিরাটদের। এর ফলে বিশ্বকাপে শারীরিক ভাবে সম্পূর্ণ ফিট অবস্থায় তারা নামতে পারবেন না বলে মনে করেছেন তিনি।

গতকালই প্রকাশিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বিরুদ্ধে ভারতীয় দল। যেখানে টেস্ট ও একদিনের দলে রয়েছেন রোহিত,বিরাটরা। আর এরপরই গাভাস্কর বলেন,”ওদের বিশ্রাম দেওয়া উচিত। ১২ জুন ওরা শেষ খেলেছে। তারপর অন্তত ২০-২৫ জুলাই পর্যন্ত ওদের বিশ্রাম দেওয়া উচিত ছিল। কিন্তু সেটা হল না। ওয়েস্ট ইন্ডিজ গিয়ে তার আগে মাঠে নামতে হবে ভারতীয় ক্রিকেটারদের। তা হলে ওরা কত দিনের বিশ্রাম পেল? খুব বেশি হলে ২০ দিন। অন্তত ৪০ দিন বিশ্রাম দেওয়া উচিত ছিল।”

গাভাস্করের মতে, বিশ্বকাপে নামার আগে ক্রিকেটারদের শারীরিক ও মানসিকভাবে ফুরফুরে থাকা উচিত। এই নিয়ে তিনি বলেন,” ৪০ দিন ক্রিকেট থেকে বাইরে থাকলে ওরা ফুরফুরে মেজাজে বিশ্বকাপে নামতে পারত। বিশ্বকাপে ভারতীয় দলে যারা থাকতে পারে তাদের প্রতি বেশি যত্ন নিতে হবে বোর্ডকে। খেলার ধকল সামলাতে হবে। কিন্তু সেই ধরনের কোনও পরিকল্পনা দেখা যাচ্ছে না।”

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকে চেতেশ্বর পুজারার বাদ পরায় অবাক হয়েছেন গাভাস্কর। এই নিয়ে তিনি বলেন,” কেন ওকে বাদ দেওয়া হল? কেন ওকে আমাদের ব্যাটিং ব্যর্থতার জন্য বলির পাঁঠা করা হল? পুজারা ভারতীয় ক্রিকেটের একজন সৈনিক। পুজারাকে বাদ দেওয়া হল আর বাকি যারা ব্যর্থ হয়েছেন তাদের রাখার যুক্তিটা কি?”

আরও পড়ুন:নতুন ভূমিকায় রায়না, খুলে ফেললেন একটি রেস্তোরাঁ


 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...