Wednesday, March 18, 2026

নেপালকে ২-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত

Date:

Share post:

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত। এদিন নেপালকে ২-০ গোলে হারাল ইগর স্টিমাচের দল। সৌজন্যে মহেশ সিং এবং সুনীল ছেত্রী। প্রথমজন গোল করার পাশাপাশি একটি গোল করালেন। যত দিন যাচ্ছে, জাতীয় দলের জার্সিতে ততই নিজের জাত চেনাচ্ছেন মণিপুরী উইঙ্গার। আর দ্বিতীয়জন আন্তর্জাতিক ফুটবলে নিজের ৯১ নম্বর গোল করে ফেললেন। দেশের জার্সিতে গোলের সেঞ্চুরি করতে সুনীলের চাই আর মাত্র ৯টি গোল!

দিনের প্রথম ম্যাচে কুয়েত ৪-০ গোলে হারিয়েছিল পাকিস্তানকে। ভারতের জয়ের পর শেষ চারে উঠে গেল কুয়েতিরাও। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে ভারত ও কুয়েত। তবে ম্যাচ জিততে এদিন রীতিমতো বেগ পেতে হয়েছে ভারতীয়দের। নেপালের ইতালীয় কোচ ভিনসেঞ্জো আলবার্তো মাত্র দু’মাস হল দায়িত্ব নিয়েছেন। তবে শেষ তিনটে বছর আই লিগ ও আইএসএলে কোচিং করিয়েছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুনীলদের প্রায় আটকে দিয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয়ার্ধে ভারতীয়দের টানা আক্রমণে নেপালের যাবতীয় প্রতিরোধ ভেঙে পড়ল। শনিবার রীতিমতো তেড়েফুঁড়ে শুরু করেছিল নেপাল। গুটিয়ে না থেকে গতিময় প্রেসিং ফুটবল খেলে ভারতীয় রক্ষণকে চাপে রেখেছিলেন নেপালিরা।

শুরুর ধাক্কা সামলে ১৫ মিনিটে প্রথম সুযোগ তৈরি করেছিল ভারত। বাঁ দিক থেকে বাড়ানো মহেশের থ্রুতে ঠিকঠাক পা ছোঁয়াতে ব্যর্থ হন সাহাল আব্দুল সামাদ। পরের মিনিটেই নেপালের অরিক বিস্টার জোরালো শট দারুণভাবে রুখে দেন গুরপ্রীত। ফলে আক্রমণ ও প্রতি আক্রমণে ম্যাচ জমে উঠেছিল। ৩২ মিনিটে বক্সের বাইরে ফ্রি-কিক পেয়েও কাজে লাগাতে পারেননি সুনীল। ৪০ মিনিটে ডানপ্রান্ত ধরে বল নিয়ে এগিয়ে চমৎকার সেন্টার ভাসিয়েছিলেন উদান্ত সিং। কিন্তু সাহাল অনেকটা লাফিয়েও বলের নাগাল পাননি। বিরতির সময় খেলার ফল ছিল গোলশূন্য।

তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে ৬১ মিনিটে গোল তুলে নেয় ভারত। অনিরুদ্ধ থাপার সঙ্গে ওয়ান-টু খেলে নেপালের বক্সে ঢুকে পড়ে মাটি ঘেঁষা ক্রস বাড়িয়েছিলেন মহেশ। ছোট্ট টোকায় বল জালে জড়িয়ে দেন সুনীল। ৭০ মিনিটে ফের গোল। এবার সুনীলের বল পোস্টে লেগে ফিরে এলে, ফিরতি বল হেডে জালে জড়ান মহেশ। ম্যাচের বাকি সময় ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল সুনীলদের সামনে। কিন্তু আর গোল সংখ্যা বাড়াতে পারেননি ভারতীয়রা।

আরও পড়ুন:WTC ফাইনালে বাদ পড়া নিয়ে মুখ খুললেন অশ্বিন

 

spot_img

Related articles

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...