Saturday, April 4, 2026

পোকার বি.ষে শিশু মৃ.ত্যু, ফিরছে স্ক্রা.ব টাই.ফাসের আত.ঙ্ক!

Date:

Share post:

বর্ষা আসতে না আসতেই দাপট দেখাতে শুরু করেছে স্ক্রাব টাইফাস (Scrub Typhus)। ইতিমধ্যেই বিষ পোকার থাবায় এক শিশুর মৃত্যু হয়েছে। কোলাঘাটের (Kolaghat)বাসিন্দা এই শিশুর শরীরে স্ক্রাব টাইফাসের (Scrub Typhus) সংক্রমণ হয়েছিল বলে জানান চিকিৎসকেরা। জানা যাচ্ছে হাওড়ার বাসিন্দা এক শিশুও এই ভাইরাসে আক্রান্ত হয়ে পার্ক সার্কাসের শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

চিকিৎসকেরা বলছেন এখন আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে শিশু এবং বয়স্কদের দিকে বিশেষ নজর দেওয়া দরকার। ট্রম্বিকিউলিড মাইটস (Trombiculid mites) নামে এক ধরনের পোকার কামড়ে শরীরে স্ক্রাব টাইফাস ব্যাকটেরিয়া প্রবেশ করে! প্রাথমিক ভাবে জ্বর, গায়ে-হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা, চোখের পিছনে ব্যথা,বমি, গায়ে র‍্যাশ দেখা দিলে তৎক্ষণাৎ ডাক্তারি পরামর্শ নেওয়ার কথাই বলছেন শিশু বিশেষজ্ঞরা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...