Friday, June 26, 2026

সায়নী ঘোষকে নিয়ে নোং.রা মন্তব্য, গ্রে.ফতার বিজেপি প্রার্থী

Date:

Share post:

বিজেপি নারী বিদ্বেষী। বিজেপি কোনওদিন মহিলাদের সম্মান করেনি, এখনও করে না। শুভেন্দু অধিকারী হোক, দিলীপ ঘোষ কিংবা তদের সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদি পর্যন্ত মহিলাদের নিয়ে কখনও না কখনও বিরূপ মন্তব্য করেছেন। সেই তালিকা থেকে বাদ নেই পাড়ার চারানার নেতারাও।

এবার যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ সম্পর্কে ফেসবুকে নোংরা, কুরুচিপূর্ন, আপত্তিকর, উস্কানিমূলক মন্তব্য করলেন পঞ্চায়েতের এক বিজেপি প্রার্থী। অভিযোগের ভিত্তিতে পূর্ব বর্ধমানের গলসির ওই বিজেপি প্রার্থীকে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, ধৃত সঞ্জয় হালদার গলসির আদড়াহাটি গ্রাম পঞ্চায়েতে বিজেপির টিকিটে লড়ছেন। গত, বৃহস্পতিবার গলসিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে নির্বাচনী সভা করেন সায়নী ঘোষ। অভিযোগ, ওই দিনই ফেসবুকে যুব তৃণমূলের রাজ্য সভানেত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন বিজেপি প্রার্থী সঞ্জয় হালদার ওরফে দুকুল। গতকাল, শুক্রবার তাঁকে গ্রেফতার করে গলসি থানার পুলিশ। ধৃত বিজেপি প্রার্থীর ২৭ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার রাতেই সঞ্জয়কে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আদালতে সরকারি আইনজীবী অভিযুক্তের জামিনের বিরোধিতা করেন। তিনি যুক্তি দেন, ওই পোস্টের জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। গন্ডগোল শুরু হয়। এর পরেও ধৃতকে জামিন দিলে এলাকায় অশান্তির সৃষ্টি হতে পারে। দু’পক্ষের সওয়াল-জবাবের পর আদালত ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। আগামী ২৭ জুন আবার ধৃতকে আদালতে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আবহে পুতিনকে শেষ করার ‘হু*মকি’ ওয়াগনার বাহিনীর

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...