Tuesday, April 7, 2026

মোদি সাক্ষাতের পর গুজরাটে ফিনটেক অপারেশন সেন্টার তৈরির ঘোষণা গুগল সিইও পিচাইয়ের

Date:

Share post:

মার্কিন সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেখানে হোয়াইট হাউসের(White House) নৈশভোজে অন্যান্য অতিথিদের পাশাপাশি উপস্থিত ছিলেন গুগল সিইও সুন্দর পিচাই(Sundar Pichai)। তার সঙ্গে সাক্ষাৎ করে আলাপচারিতা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আর সেই সাক্ষাতের পরেই শুক্রবার বড় ঘোষণা করলেন গুগল সিইও। জানালেন, মোদির রাজ্য গুজরাটে ফিনটেক অপারেশন সেন্টার তৈরি করবে টেক জায়ান্ট গুগল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তার ভুল প্রশংসা করে সুন্দর পিচাই বলেন, “আমেরিকায় মোদির (PM Modi) সঙ্গে দেখা হওয়ায় আমি আপ্লুত। প্রধানমন্ত্রীকে জানিয়েছি যে ভারতের ডিজিটাল খাতে ১০ বিলিয়ান মার্কিন ডলার বরাদ্দ করেছে গুগল। তাই এবার গুজরাটে গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার খোলা হবে। যার পোশাকি নাম হবে GIFT সিটি। রাজধানী গান্ধীনগরে গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স টেক-সিটি তৈরি হবে।” এরপরই মোদির প্রশংসা করে পিচাই বলেন, “ডিজিটাল নিয়ে মোদির চিন্তাভাবনা সময়ের চেয়ে অনেকখানি এগিয়ে। অন্য দেশের কাছে ভারত দৃষ্টান্ত তৈরি করেছে।” গুগলের পাশাপাশি আমাজনের ঘোষণা, পরবর্তী ৭ বছরের জন্য ১৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে তারা। এর ফলে ভারতে তাদের মোট বিনিয়োগ বেড়ে দাঁড়াবে ২৬ বিলিয়ন ডলার।

হোয়াইট হাউসের নৈশ ভোজে গুগল সিইও সুন্দর পিছনের পাশাপাশি প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন, অ্যাপেল সিইও টিম কুক এবং রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানির সঙ্গেও। এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মোদিকে একটি লাল টি-শার্ট উপহার দেন, যার উপর লেখা ‘দ্য ফিউচার ইজ এআই’- আমেরিকা অ্যান্ড ইন্ডিয়া।

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...