Tuesday, June 23, 2026

মঙ্গল থেকেই পঞ্চায়েত ভোটের প্রচারে অভিষেক

Date:

Share post:

সদ্যই সারা বাংলা জুড়ে প্রায় দুমাস ‘তৃণমূল নবজোয়ার’ কর্মসূচি শেষ করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। সেই কারণে ফের পথে নামছেন অভিষেক। মঙ্গলবার থেকেই প্রচার শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেকের প্রচার সূচি-

• ২৭ জুন- নদিয়ার কৃষ্ণগঞ্জ ও মুর্শিদাবাদের ডোমকল
• ৩০ জুন- বীরভূম ও পশ্চিম বর্ধমানের বারাবনি
• ১ জুলাই- আলিপুরদুয়ার ও দিনাজপুর
• ৩ জুলাই- পুরুলিয়ায় সভা ও বাঁকুড়ায় রোড শো
• ৪ জুলাই- পূর্ব মেদিনীপুরের তমলুকের সভা ও পশ্চিম মেদিনীপুরে রোড শো
• ৫ জুলাই পূর্ব বর্ধমানের কালনায় জনসভা ও পাণ্ডুয়াতে রোড শো

এই সব জায়গায় নবজোয়ার কর্মসূচিতেও গিয়েছিলেন অভিষেক। গ্রামের মেঠো পথে হেঁটে জনসংযোগ করেছেন। শুনেছেন স্থানীয় মানুষের সুখ-দুঃখের কথা। অনেক ক্ষেত্রেই মুশকিল আসান হয়ে সমস্যার সমাধান করেছেন তৃণমূল সাংসদ। তবে, পঞ্চায়েত ভোটে বিরোধী জোট, বিশেষ করে যে রামধনু জোট বাংলায় মাথাচাড়া দিয়েছে তাদের এক ছটাক জমি ছাড়তে রাজি নন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই কারণেই পঞ্চায়েত ভোট প্রচারে নামছেন অভিষেক।

 

 

 

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...