Wednesday, June 3, 2026

পিরামিডের দেশে মোদিকে সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অফ দ্য নাইল’ প্রদান

Date:

Share post:

দু’দিনের মিশর সফরে শনিবারই কায়রো পৌঁছেছেন মোদি। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে আসেন সে দেশের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবাওলি। রবিবার মোদির সঙ্গে সাক্ষাৎ হয় প্রেসিডেন্ট আবদেল ফতে আল-সিসির। আল-সিসির প্রাসাদেই দু’জন মিলিত হন। সেখানেই তাঁকে মিশরের সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অফ দ্য নাইল’ প্রদান করেন আল-সিসি। তার পর দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক হয়।রবিবার তাঁকে ‘অর্ডার অফ দ্য নাইল’ সম্মানে সম্মানিত করলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতেহ এল-সিসি।

প্রধানমন্ত্রী মোদি আল হাকিম মসজিদেও যান। সেখানেও তাঁর হাতে তুলে দেওয়া হয় স্মারক। এর পাশাপাশি হেলিওপালিস যুদ্ধস্মারক ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সেখানে প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।আল-সিসির সঙ্গে মোদির বৈঠকে উঠে আসে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার অঙ্গীকার। বাণিজ্য, বিনিয়োগের পাশাপাশি কী করে দুই দেশের নাগরিকদের মধ্যে সম্পর্ক আরও গভীর এবং মসৃণ করা যায়, বৈঠকে তা নিয়েও আলোচনা হয়।

সুয়েজ খালের তীরবর্তী অংশে ভারতের জন্য এসইজ়েড বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল চায় নয়াদিল্লি। কায়রো তা দিতে রাজি হয়েছে। মিশরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর দুই নেতা এ নিয়ে সমঝোতা স্মারকে সই করবেন বলে খবর। বাণিজ্যের পাশাপাশি ভূকৌশলগত দিক থেকে এই চুক্তির গুরুত্ব বিরাট। ভূমধ্যসাগর এবং ভারত মহাসাগর, লোহিত সাগরের সংযোগ রক্ষাকারী এই খাল দিয়ে প্রতিদিন ৫ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল ভারতে আসে।

 

Related articles

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...