Wednesday, June 24, 2026

বড় চমক মোহনবাগানের, ইউরো খেলা আর্মান্দো সাদিকুকে সই করাল সবুজ মেরুন

Date:

Share post:

দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস। অনিরুধ থাপার সইয়ের পর এবার মোহনবাগানে সই করে ফেললেন আর্মান্দো সাদিকু। আলবেনিয়ান এই স্ট্রাইকারকে দুই বছরের চুক্তিতে সই করাল সবুজ মেরুন ক্লাব। এদিন এমনটাই জানান হল মোহনবাগানে পক্ষ থেকে।

২০১৬ সালে ইউরো কাপে দুর্দান্ত ফুটবল খেলেছিলেন আর্মান্দো সাদিকু। গোলও করেছিলেন আলবানিয়ার এই স্ট্রাইকার। জনি কাউকোও ইউরো কাপ খেলেই সবুজ-মেরুন শিবিরে যোগ দিয়েছিলেন। তাঁর জায়গায় আসা এই স্ট্রাইকারও ইউরো ফেরত। দারুণ ভাবে মরশুম শুরু করলেও চোট পাওয়ায় দেশে ফিরতে হয় কাউকোকে। এরপর ভারতে এসে রিহ্যাব করলেও তাঁর সম্পূর্ণ সুস্থ হতে বেশ কিছুটা সময় লাগবে বলে জানা যাচ্ছে তাঁর। শোনা যাচ্ছে নভেম্বর-ডিসেম্বর মাসে জনিকে পাওয়া যেতে পারে। কিন্তু ততক্ষণে আইএসএল অর্ধেক শেষ হয়ে যাবে। সেই জন্যই বিকল্প ভাবনার পথে হাটে মোহনবাগান।

স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব কার্তাহেনার সঙ্গে চুক্তি ছিল সাদিকুর। এই মাসের শেষেই সেই ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে তাঁর। এরপরেই মোহনবাগানে আসছেন সাদিকু। স্পেনের একাধিক ক্লাবে খেলেছেন সাদিকু। দীর্ঘ কেরিয়ারে বিভিন্ন সময় লেভন্তে, মালাগার মতো স্প্যানিশ ক্লাবে খেলেছেন। তাছাড়াও আলবানিয়া, সুইৎজারল্যান্ড, পোল্যান্ড, বলিভিয়া, তুরস্কের মতো দেশের ক্লাব দলের হয়ে খেলেছেন সাদিকু।ক্লাব কেরিয়ারও যথেষ্ট উজ্জ্বল সাদিকুর। ৪৪৮টি ম্যাচ খেলে ১৬২টি গোল করেছেন তিনি।

আরও পড়ুন:কেন পিএসজি ছাড়লেন মেসি, জানালেন স্বয়ং নিজেই

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...