Wednesday, June 24, 2026

বকেয়া কেন্দ্রীয় বাহিনী চেয়ে সওয়াল! ফের স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি নির্বাচন কমিশনের  

Date:

Share post:

মাস ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আর সেই নির্বাচনকে সামনে রেখেই ফের বকেয়া কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে (Ministry of Home Affairs) চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। কমিশন সূত্রে খবর, বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) চেয়ে রবিবার আবার চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রকে। কলকাতা হাই কোর্টের নির্দেশ মতো পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রের কাছে দু’বার মিলিয়ে মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন। কিন্তু এখনও পর্যন্ত অর্ধেক বাহিনীও রাজ্যে এসে পৌঁছয়নি। আর এমন অবস্থায় ফের কেন্দ্রের কাছে বাহিনী চেয়ে চিঠি দিল কমিশন।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে হাই কোর্টের নির্দেশ মেনে প্রথমে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চায় নির্বাচন কমিশন। হাই কোর্টের পুনরায় নির্দেশের পর কেন্দ্রের কাছে আরও ৮০০ কোম্পানি বাহিনী চেয়ে আবেদন করে নির্বাচন কমিশন। এরপরই কমিশনের আবেদন মতো প্রথমে ২২ কোম্পানি বাহিনী পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যে সেই বাহিনী রাজ্যে এসে পৌঁছেছে। তারা জেলায় জেলায় রুটমার্চও শুরু করে দিয়েছে। পরে কেন্দ্রের তরফে ৮০০ কোম্পানির মধ্যে ৩১৫ কোম্পানি বাহিনী বরাদ্দ করা হয়েছে। ওই বাহিনীও রাজ্যে আসতে শুরু করেছে। কিন্তু বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী নিয়ে কেন্দ্রের তরফে এখনও কিছু জানানো হয়নি।

 

এর আগে গত শুক্রবার বকেয়া ওই বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। গত দু’দিনে ওই বাহিনী পাঠানো নিয়ে কেন্দ্রের তরফে কোনও উত্তর পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে রবিবার কমিশন ফের চিঠি দিল কেন্দ্রকে।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...