Friday, April 3, 2026

রাজ্যে চালু হচ্ছে ‘তৎকাল বিয়ে’

Date:

Share post:

এবার পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে তৎকাল বিবাহ। হিন্দু ম্যারেজ অ্যাক্টে বদল ঘটিয়ে এবার রাজ্যে চালু হতে চলেছে তৎকাল বিবাহ ব্যবস্থা। বর্তমানে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, সামাজিক বিয়ে শেষে আবেদন করলে রেজিস্ট্রির জন্য ৭ দিন সময় লাগে। তারপর অষ্টম দিনে রেজিস্ট্রি করতে পারেন নব বিবাহিত দম্পতি। এবার তা কমে ১ দিনের মধ্যে হয়ে যাবে। প্রসঙ্গত, দেশের মধ্যে প্রথম দিল্লিতে তৎকাল বিয়ে সর্বপ্রথম চালু হয়। ভারতবর্ষের অন্য কোনও প্রদেশে এই ব্যবস্থা চালু নেই। এবার ডবল ইঞ্জিন রাজ্যগুলিকে পিছনে ফেলে দেশের দ্বিতীয় রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে এই তৎকাল বিয়ে।

প্রসঙ্গত, বর্তমান নিয়মে সামাজিক বিয়ের দিন অথবা তারও আগে যাঁরা রেজিস্ট্রি সেরে ফেলতে চান তাঁদের ন্যূনতম ৩০ দিন আগে (স্পেশাল ম্যারেজ অ্যাক্টের ১৩ নম্বর ধারায়) আবেদন করতে হয়। এবার সেই ঝক্কি সামলাতে হবে না দম্পতিদের। তৎকাল বিয়ে চালু হয়ে গেলে বিয়ের একদিনের মধ্যেই রেজিস্ট্রি সেরে ফেলতে পারবেন দম্পতি। এর ফলে অহেতুক সময় নষ্টের হাত থেকে বাঁচবেন নব দম্পতিরা।  উল্লেখ্য, তৎকাল বিয়ে হবে শুধুমাত্র হিন্দু ম্যারেজ অ্যাক্টে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকেই এই নিয়ম চালু হয়ে যাবে। নিয়ম বদলের খসড়া ইতিমধ্যেই প্রস্তুত। পঞ্চায়েত নির্বাচনের পরেই তা রাজ্য মন্ত্রিসভায় পাঠানো হবে। ছাড়পত্র চলে এলেই শুরু হয়ে যাবে প্রক্রিয়া। এর পাশাপাশি বিদেশে যাঁরা থাকেন তাঁদের জন্যও অনলাইনে রেজিস্ট্রির আবেদনের সুযোগ খুলে দিচ্ছে সরকার।

আরও পড়ুন- রাজীব সিনহাকে নিরপেক্ষ থাকার পরামর্শ রাজ্যপালের

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...