Wednesday, June 24, 2026

রাজীব সিনহাকে নিরপেক্ষ থাকার পরামর্শ রাজ্যপালের

Date:

Share post:

রাজভবনে গেলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। রবিবার বিকেল ৫টা ২৫ মিনিটে রাজভবনে পৌঁছন রাজীব। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠকে বসেন তিনি। পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক দল নির্বিশেষে পদক্ষেপ করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। এই জন্য কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। রবিবার রাজভবনে দেড় ঘণ্টা ধরে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে এমনই পরামর্শ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজভবন সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটে বেশ কয়েকটি বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা হয় রাজ্য নির্বাচন কমিশনারের। এখনও পর্যন্ত ভোটের জন্য কী কী প্রস্তুতি নেওয়া হচ্ছে, রাজ্যপালকে তা জানান রাজীব। বৈঠকে রাজ্যপাল পরামর্শ দেন, আপনি স্বাধীন ভাবে কাজ করুন। ভোটে অশান্তি কোনও ভাবেই যেন বরদাস্ত না করা হয়। শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে সমস্ত পদক্ষেপ করতে হবে। কমিশনের যেন নিরপেক্ষ ভূমিকা থাকে। কেন্দ্রীয় বাহিনীকে যাতে সঠিক ভাবে কাজে লাগাতে হয়, সে ব্যাপারেও রাজীবকে বার্তা দিয়েছেন রাজ্যপাল। স্পর্শকাতর বুথে অতিরিক্ত নজর দেওয়ার কথাও বলেছেন রাজ্যপাল বোস।
এর আগে, পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে অশান্তির আবহে রাজীবকে রাজভবনে তলব করেছিলেন রাজ্যপাল। কিন্তু নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে রাজভবনে যাননি রাজীব। এর পর, গত বুধবার রাজীবের জয়েনিং রিপোর্ট ফেরত পাঠান রাজ্যপাল বোস। যা নিয়ে রাজ্য রাজনীতি নাটকীয় মোড় নেয়। সেই নিয়ে বিতর্কের আবহে রবিবার বিকেলে রাজভবনে যান রাজ্য নির্বাচন কমিশনার।

রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে রাজীবের নিয়োগ নিয়ে প্রথম থেকেই সরব বিরোধীরা। বিশেষত, রাজীবের নিয়োগ নিয়ে গোড়া থেকেই ‘আপত্তি’ জানিয়ে এসেছে বিজেপি। এ জন্য রাজ্যপালকেও আক্রমণ করতে পিছপা হননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই আবহে গত বুধবার রাজীবের যোগদান রিপোর্ট ফেরত পাঠান রাজ্যপাল। যা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। তার পর রাজ্যপালের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনারের সাক্ষাৎ হল রবিবার।

রবিবার সকালে জোড়াসাঁকোর রথীন্দ্র মঞ্চে বিবেকানন্দ সেবা সম্মান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানেই রাজ্যপাল বলেন, “আমি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ডাকিনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকেই বৈঠকের জন্য আমার কাছে অনুরোধ করা হয়েছে। আমি জানাই, পঞ্চায়েত ভোট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কমিশনারের সঙ্গে কথা বলতে চাই। যদি তিনি আলোচনার জন্য প্রস্তুত থাকেন তাহলে তিনি যে কোনও দিন আসতে পারেন।”

আরও পড়ুন- নির্দল প্রার্থীকে সমর্থন বাম-বিজেপি! দেওয়াল লিখন নিজের ফেসবুকের দেওয়ালে ফাঁ.স দেবাংশুর

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...