Thursday, June 4, 2026

নির্দল প্রার্থীকে সমর্থন বাম-বিজেপি! দেওয়াল লিখন নিজের ফেসবুকের দেওয়ালে ফাঁ.স দেবাংশুর

Date:

Share post:

এর আগে ISF নেতা নওশাদ সিদ্দিকির (Nawshad Siddiqi) সঙ্গে বিজেপি নেতাদের গোপন চ্যাটের ছবি ফাঁস করেছিলেন তৃণমূলের (TMC) আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharjee)। এবার পঞ্চায়েত ভোটে প্রার্থীতে রামধনু জোটের প্রমাণ দিলেন। তিনি নিজের ফেসবুক পেজে (Face Book Page) করিমপুর বিধানসভার রহমতপুর গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী বিপ্লব প্রামাণিককে মনোনীত করছে বাম ও বিজেপি (Left-BJP)। একেবারে দেওয়াল লিখনে তা জানিয়ে দেওয়া হয়েছে। সেই ছবি পোস্ট করে দেবাংশু লেখেন, “বাম-বিজেপি ভ্রাতৃদ্বয়/ আসল সেটিং-এরেই কয়”। কবি দেবাংশু রামধনু জোটকে প্রবল খোঁচা দিয়ে লেখেন, ”করিমপুর বিধানসভার অন্তর্গত রহমতপুর গ্রাম পঞ্চায়েতে আবারো প্রকাশ্যে এলো গোপন প্রেম।”

এর আগে ২০২১-এর নির্বাচনের সময় আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকির সঙ্গে বিজেপি নেতাদের গোপন চ্যাট নিজের টুইটার হ্যান্ডেলে ফাঁস করে দেন দেবাংশু। তবে এবারের পঞ্চায়েত ভোটে এর আগেও নির্দল প্রার্থীকে বাম-কংগ্রেস-বিজেপি সমর্থন করেছে। তৃণমূল নেতৃত্ব বারবার অভিযোগ করছেন, মুখে যাই বলুক না কেন বাম-কংগ্রেস গোপনে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলকে হারাতে চাইছে। রামধনু জোটে শাসকদলকে পরাস্ত করার চক্রান্ত চলছে বাংলায়। তবে এবার কোনও রাখ-ঢাক নেই। একেবার প্রকাশ্যেই বাম-বিজেপি যৌথভাবে নির্দল প্রার্থীকে সমর্থন করল। তবে, তৃণমূল নেতৃত্বের কথায়, যতই জোট হোক না কেন, মানুষের ভোটে পঞ্চায়েতে ক্ষমতায় থাকবে তৃণমূলই।

আরও পড়ুন- নওশাদের নিরাপত্তায় জাঙ্গিপাড়ায় কেন্দ্রীয় বাহিনী!

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...