Tuesday, March 31, 2026

সীমিত সময়ের জন্য জেল থেকে মুক্তি সারদাকাণ্ডে অভি.যুক্ত দেবযানীর!

Date:

Share post:

২০১৩ সালের ২২ এপ্রিল কাশ্মীর থেকে কলকাতা পুলিশের (Kolkata Police)হাতে গ্রেফতার হয়েছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন (Sudipta Sen)এবং তাঁর ছায়াসঙ্গী দেবযানী মুখোপাধ্যায় (Debjani Mukherjee)। পরের বছর অর্থাৎ ২০১৪ সালে সারদা টুর অ্যান্ড ট্রাভেলস মামলায় (Saradha Scam)অভিযুক্ত হন দেবযানী। সেই থেকে তদন্ত চলছে। কেটে গেছে ১০ বছর। কোথায় দাঁড়িয়ে তদন্ত, সে নিয়ে কোনও বিস্তারিত তথ্য নেই। কিন্তু একাধিকবার জামিনের আবেদন করেও সাড়া মেলেনি। অবশেষে ১০ বছর পরে বন্দিজীবন থেকে সাময়িক মুক্তি পেলেন দেবযানী (Debjani Mukherjee)।

সূত্রের খবর কিছুদিন ধরেই দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায় অসুস্থ। তাঁকে একবার দেখতে প্যারোলে বাড়ি যাওয়ার জন্য আবেদন জানান দেবযানী মুখোপাধ্যায়ের আইনজীবী। CBI এর বিশেষ আদালতে এই আবেদন পাঠানো হয়। সেখান থেকেই মেলে অনুমতি। দেবযানী বর্তমানে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছেন। মঙ্গলবার বাড়ি আসার কথা ছিল দেবযানীর। কিন্তু ওই দিন মামলার শুনানি থাকায় সেটা সম্ভব নয়, তার বদলে রবিবার বাড়ি ফিরলেন দেবযানী। দেবযানীকে ঢাকুরিয়ার বাড়িতে নিয়ে যেতে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়। ৬ ঘণ্টা বাড়িতে কাটিয়ে ফের বাড়ির পথেই রওনা দেবেন দেবযানী বলে জানা যাচ্ছে।

 

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...