Tuesday, March 10, 2026

করমণ্ডল দু*র্ঘটনার স্মৃতি উসকে ফের বাঁকুড়ায় দুই মালগাড়ির সং.ঘর্ষ!একটি মালগাড়ির উপর উঠে গেল অন্যটির ইঞ্জিন

Date:

Share post:

কয়েক সপ্তাহ আগে বালেশ্বরের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার পরও শিক্ষা নেই রেলের। করমণ্ডলের স্মৃতি উসকে বাঁকুড়ায় দুই মালগাড়ির সংঘর্ষ। দাঁড়িয়ে থাকা মালগাড়িতে সজোরে ধাক্কা দিল অন্য একটি চলন্ত মালগাড়ি। এই সংঘর্ষের ফলে চলন্ত মালগাড়িটির ইঞ্জিন উঠে যায় দাঁড়িয়ে থাকা গাড়িটির উপর। এর জেরে মালগাড়ির এক চালক আহত হয়েছেন।

আরও পড়ুনঃবঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, আগামী ৪৮ ঘণ্টায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

রবিবার সকালে বাঁকুড়ার ওন্দা স্টেশনের লুপ লাইনে বিষ্ণুপুরের দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে যাওয়া অন্য একটি মালগাড়ি সেই লুপ লাইনে ঢুকে পড়ে। দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে চলন্ত গাড়িটি। মালগাড়ির গতি বেশি থাকায় তার ইঞ্জিন অপর মালগাড়ির উপরে উঠে পড়ে। দুমড়ে মুচড়ে যায় একাধিক বগি। এর জেরে দুই মালগাড়ির মোট ১২টি বগি লাইনচ্যুত হয়েছে।
রবিবার ভোরবেলা এই দুর্ঘটনার জেরে বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। দুর্ঘটনাস্থলে ভিড় জমান তাঁরা। স্থানীয়রাই চলন্ত মালগাড়ির ভিতরে আটকে পড়া লোকো পাইলটদের উদ্ধার করেন।
দুর্ঘটনার জেরে ছিঁড়ে গিয়েছে ওভারহেড তার। ব্যাহত আদ্রা-খড়্গপুর শাখায় ট্রেন চলাচল ।
উল্লেখ্য, গত ২ জুন হাওড়ার শালিমার থেকে চেন্নাইয়ের দিকে যাওয়া করমণ্ডল এক্সপ্রেস বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। ওই সময় একসঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়িও। করমণ্ডল এক্সপ্রেস লুপ লাইনে ঢুকে পড়েছিল। সেখানে দাঁড়িয়ে থাকা মালগাড়িয়ে প্রচণ্ড গতিতে আসা ট্রেনটি সজোরে ধাক্কা মারে। করমণ্ডলের ইঞ্জিন উঠে যায় মালগাড়ির উপরে। ট্রেনের কামরাগুলি লাইনচ্যুত হয়ে পাশের লাইনে ছিটকে যায়। সেই লাইন দিয়ে আসা বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের কয়েকটি বগিও লাইনচ্যুত হয়।দুর্ঘটনায় মোট ২৯১ জনের মৃত্যু হয়েছে। আহত হন হাজারেরও বেশি মানুষ।

spot_img

Related articles

সাপ্লিমেন্টারি তালিকার প্রতিশ্রুতি: নিরাপত্তার সব দায় রাজ্যের, সীমান্ত সুরক্ষা-প্রশ্ন এড়ালেন জ্ঞানেশ কুমার

পেশাদারী কেন্দ্রীয় বাহিনী। ১০০ শতাংশ ওয়েব কাস্টিং। নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি দিল জাতীয় নির্বাচন...

নতুন প্রতিভা খোঁজে স্পেশ্যাল অলিম্পিকের আয়োজন জমজমাট ক্রীড়া প্রতিযোগিতা

সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, তারাপুর সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি এবং স্পেশ্যাল অলিম্পিক ভারত ওয়েস্টবেঙ্গল শাখার যৌথ উদ্যোগে হাওড়া জেলার বাগনানে...

অসহায় ব্রাহ্মণদের পাশে দাঁড়িয়েছেন মমতা: ধর্নামঞ্চ থেকে সম্প্রীতির বার্তা সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের ইন্দ্রনীলের

ধর্মতলার মেট্রো চ্যানেলে চলা ধর্নামঞ্চ থেকে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিলেন সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট ব্রাঞ্চের প্রেসিডেন্ট মহারাজ ইন্দ্রনীল।...

পপ তারকা রিহানার বাড়িতে হামলা! চলল কয়েক রাউন্ড গুলি, চাঞ্চল্য হলিউডে

হলিউড গায়িকা রিহানাকে (Pop Singer Rihanna )খুনের চেষ্টা! গায়িকার লস অ্যাঞ্জেলসের বাড়িতে হামলা, ঘটনাস্থল থেকে অ্যাসল্ট রাইফেলের কেসও...