Saturday, April 4, 2026

রবিবার কায়রোর ঐতিহাসিক আল-হাকিম মসজিদে যাবেন মোদি

Date:

Share post:

দু’দিনের সফরে  মিশরে গিয়েছেন মোদি। সেই সফর কূটনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিবার, দ্বিতীয় দিনে মোদির ঠাসা কর্মসূচি আছে। আজ কায়রোর ঐতিহাসিক আল-হাকিম মসজিদে যাবেন তিনি। যে মসজিদ সংস্কারের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারতের দাউদি বোহরা সম্প্রদায়। যে সম্প্রদায় ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মোদি যে আল-হাকিম মসজিদে যাবেন, তা সাংস্কৃতিক এবং রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত সংশ্লিষ্ট মহলের।

কীভাবে বাণিজ্যের পরিমাণ আরও বাড়ানো যায়? কীভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করা যায়? তা নিয়ে ইজিপ্টের প্রধানমন্ত্রী মোস্তাফা মাডবাউলি এবং পিরামিডের দেশের একাধিক ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মিশরের গ্র্যান্ড মুফতি শাওকি ইব্রাহিম আবদেল-করিম আল্লামের সঙ্গেও দেখা করেছেন। তাঁদের আলোচনায় সাম্প্রদায়িক সম্প্রতি, উগ্রপন্থা ও মগজধোলাই সংক্রান্ত বিষয়ও উঠে এসেছে।

মিশরের প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে মোদি আলোচনা করেছেন বলে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। সাউথ ব্লকের তরফে জানানো হয়েছে, ব্যবসা-বাণিজ্য, পুনর্নবীকরণযোগ্য শক্তি, গ্রিন হাইড্রোজেন, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম, ফার্মা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মোদি এবং মুস্তাফার কথা হয়েছে।জানা গিয়েছে, রবিবার তথ্যপ্রযুক্তি; কৃষি; বাণিজ্যের প্রচার; সংস্কৃতি; ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্প নিয়ে দু’দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষর হতে পারে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...