Saturday, April 4, 2026

বাঁকুড়ার ওন্দায় ট্রেন দু*র্ঘটনা! গাফিলতির অভিযোগে চার কর্মীকে সাসপেন্ড করল রেল

Date:

Share post:

রবিবার ভোরে বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে দুটি মালগাড়ি। লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে পিছন দিক থেকে এসে সজোরে ধাক্কা মেরেছে অন্য একটি মালগাড়ি। দুমড়ে-মুচড়ে যায় একাধিক বগি। দুর্ঘটনার ফলে দুই মালগাড়ির মোট ১৩টি ওয়াগন লাইনচ্যুত হয়। দুর্ঘটনার জেরে আদ্রা-খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। ঘটনার পরই ছুটে আসেন রেলের শীর্ষকর্তারা। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে আসরে নেমে পড়েন রেলের কর্মীরা। প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর ওই লাইনে ট্রেন চলাচল শুরু হয়ে যায়। তবে স্বস্তির কথা একটাই মালগাড়ি বলে এ যাত্রায় সেভাবে কোনও প্রাণহানি হয়নি, তবে রেলের বিপুল টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে। তবে এই দুর্ঘটনায় উঠেছে গাফিলতির অভিযোগ। ঘটনার কয়েক ঘন্টার পর গাফিলতির অভিযোগে চারজন কর্মীকে সাসপেন্ড করেছে রেল। ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত রবিবারের বাঁকুড়ার দুর্ঘটনায় কয়েক সপ্তাহ আগে ওড়িশার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার স্মৃতি ফিরিয়ে দিয়েছে।গত ২ জুন হাওড়ার শালিমার থেকে চেন্নাইয়ের দিকে যাওয়া করমণ্ডল এক্সপ্রেস বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। ওই সময় একসঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়িও। করমণ্ডল এক্সপ্রেস লুপ লাইনে ঢুকে পড়েছিল। সেখানে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে প্রচণ্ড গতিতে আসা ট্রেনটিকে সজোরে ধাক্কা মারে। করমণ্ডলের ইঞ্জিন উঠে যায় মালগাড়ির উপরে। উল্টো দিক থেকে আসা বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের কয়েকটি বগিও লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় ২৯১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা হাজারেরও বেশি।

আরও পড়ুন- যন্ত্রণা থেকে মুক্তি! ২৩ বছরেই স্বেচ্ছামৃ.ত্যু বেছে নিলেন তরুণী

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...