Friday, June 26, 2026

পুরুলিয়ায় তৃণমূল নেতা খু.নে সিট গঠন করল পুলিশ

Date:

Share post:

পুরুলিয়ার আদ্রায় নিহত তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবের খুনের ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় পার্টি অফিসে থাকাকালীন গুলি করে খুন করা হয় তাঁকে। গুলিবিদ্ধ হন ধনঞ্জয়ের নিরাপত্তারক্ষী রাজ্য পুলিশের কনস্টেবল শেখর দাসও৷ দু’‌জনকেই আশঙ্কাজনক অবস্থায় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ধনঞ্জয়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ধনঞ্জয়ের দাদাকে ফোন করে তাঁদের পারিবারিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাড়িতে কে কে আছেন, পরিবারের আর কেউ রাজনীতির সঙ্গে যুক্ত কি না, তা জানতে চান৷ পাশাপাশি ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ছিল তাঁর। তবে এখন ওই ঘটনার চারদিনের মাথায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, যে সিট গঠিত হয়েছে তাতে নেতৃত্বে আছেন পুরুলিয়ার পুলিশ সুপার। অন্যান্য সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (অভিযান) এবং রঘুনাথপুরের এসডিপিও। এই খুনের ঘটনায় আপাতত দু’জনকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার পুরুলিয়ার বেতো গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী আরশাদ হোসেন এবং মহম্মদ জামাল নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ইতিমধ্যেই জেরা শুরু করেছে পুলিশ। অনুমান জেরার পর বেশ কিছু তথ্য সামনে উঠে আসবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...